শিরোনাম
◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০১:২৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের সঙ্গে বাকবিতণ্ডা, শাস্তি পেলেন মেসি

প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে আর্থিক জরিমানার মুখে পড়েছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কুইন সুলিভানের মাথা ও ঘাড়ে হাত দেওয়ার ঘটনায় আর্জেন্টাইন তারকাকে এই শাস্তি দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ।

তবে জরিমানার অঙ্ক প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার মেজর লিগ সকারের ম্যাচে ফিলাডেলফিয়ার মুখোমুখি হয়ে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি।

উত্তেজনায় ঠাসা ম্যাচটির দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কুইন সুলিভানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মেসি। কথা-কাটাকাটির একপর্যায়ে সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করেন তিনি, যার পরিপ্রেক্ষিতেই এই আর্থিক দণ্ড।

ম্যাচটিতে কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় মায়ামির আরেক খেলোয়াড় ইয়ান ফ্রেরও। পেনাল্টি বক্সে বল নিয়ে ড্রিবল করার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান সুলিভান।

এ সময় দুজনের মধ্যে জটলা তৈরি হলে সুলিভানের ঘাড় চেপে ধরেন ফ্রে। পরে উঠে দাঁড়িয়ে ফ্রেকে কড়া ট্যাকল করেন সুলিভান। এই শৃঙ্খলাভঙ্গের দায়ে ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে লিগ কর্তৃপক্ষ।

উত্তেজনার রেশ মাঠ ছাড়িয়ে সাইডলাইনেও গড়ায়। ম্যাচের অতিরিক্ত সময়ে মাঠের বাইরে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট এবং কুইন সুলিভানের ভাই কাভান সুলিভান। তবে একটি স্বাধীন রিভিউ প্যানেলের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা পরবর্তীতে প্রত্যাহার করে নেয় এমএলএস।

ব্যক্তিগতভাবে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচটি মেসির জন্য বিশেষ তাৎপর্যের ছিল। বাবার মৃত্যুর পর এটিই ছিল তাঁর প্রথম গোল। এছাড়া দলের প্রথম গোলটিতেও অবদান রাখেন তিনি। তবে শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট না পেয়ে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ইন্টার মায়ামিকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়