শিরোনাম
◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০২:৪৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক : দাপ‌টের স‌ঙ্গেই খে‌লে‌ছে অ‌্যা‌ট‌লে‌টি‌কো মা‌দ্রিদ। তার উপ‌রে দ‌লে ছি‌লো না কৃ‌তি খে‌লোয়াড় আলভারেজ। তা‌কে ছাড়াই লা লিগার উদ্বোধনী ম্যাচে মালাগার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দলের হয়ে দুর্দান্ত গোল দুটি করেন কাং-ইন লি ও অ্যালেক্স বায়েনা। বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ বিশ্বকাপ-পরবর্তী বিরতির পর এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি। তার মতো আরও কয়েকজন ফুটবলার দলের বাইরে থাকায় কোচ দিয়েগো সিমিওনে তরুণদের নিয়ে গড়া এক দল মাঠে নামান।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে সর্তক ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ।  প্রথম আধা ঘণ্টায় কোন দল গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি। রদ্রিগো মেন্ডোজার নেওয়া দূরপাল্লার একটি শট গোলরক্ষক আলফোনসো হেরেরো সহজেই রুখে দেন। অন্যদিকে বিরতির আগে মালাগা গোলের সুযোগ সৃষ্টি করেছিল।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হুয়ান ফ্রান্সিসকো ফুনেসের শিষ্যরা প্রায় গোলের সৃষ্টি করেছিল। তবে গোলরক্ষক ইয়ান ওবলাক দুর্দান্ত এক ‘ডাবল সেভ’-এর মাধ্যমে চুপে ও ডেভিড লারুবিয়ার প্রচেষ্টা রুখে দিয়ে দলকে রক্ষা করেন। গত মৌসুমে নিজেদের মাঠে খেলা ১৯টি লা লিগা ম্যাচের মধ্যে মাত্র দুটিতে গোল করতে ব্যর্থ হওয়া সিমিওনের দল দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ধার বাড়ায়। আদেমোলা লুকম্যান ও মেন্ডোজা পরপর দুটি ভালো সুযোগ তৈরি করেন।

এরপর খেলায় গতি ফেরাতে লি, জুলিয়ানো সিমিওনে এবং অ্যালেক্স বায়েনাকে মাঠে নামান। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার ১৩ মিনিটের মাথায় অভিষেক গোলটি করেন মিডফিল্ডার লি কাং-ইন। ম্যাচের ৭০ মিনিটে ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে বাঁকানো শটে তিনি বল জালে জড়ান। গোলের পর আক্রমণের গতি আরও বাড়ায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। লুকম্যানের একটি জোরালো শট হেরেরো আটকে দেন এবং ডেভিড হানকোর একটি হেড গোলপোস্টের বারে আঘাত করে ফিরে আসে।

ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে পেনাল্টি বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে গোল করে দ্বিগুণ করেন অ্যালেক্স বায়েনার। এর মাধ্যমে ২-০ গোলের ব্যবধোনে জয় নিশ্চিত করে তারা। আগামী রবিবার ভিলারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে আলভারেসের খেলা করেছেন ক্লাবটির সংশ্লিষ্টরা। মাঠে নামাতে পারবে আশা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়