শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ১০:১৩ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন মৌসু‌মে মোহামেডানের কোচ ‌স্পে‌নের ভারেলা, আবাহনীর মারুফুল হক  

স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুমের দল গুছিয়ে নেওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার কোচ নিয়োগ দিল। সাদাকালো জার্সিধারীদের দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফের্নান্দো সান্তিয়াগো ভারেলা। বাংলাদেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী তাদের ডাগআউটে আস্থা রেখেছে স্থানীয় কোচ মারুফুল হকের ওপরই।

৫৩ বছর বয়সী ভারেলার দক্ষিণ এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা অনেক। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ তার ক্যারিয়ারে অনেকটা সময় কাটিয়েছেন ভারতে। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত ছিলেন গোকুলাম কেরালার দায়িত্বে। এরপর চার্চিল ব্রাদার্স, শ্রিনিধি ডেক্কান, বেঙ্গালুরু ইউনাইটেডেও কাজ করেছেন। এরপর আফগানিস্তানের দল আবু মুসলিম ঘুরে ফিরে আসেন ভারতের আরেক দল স্পোর্তিং দে গোয়াতে। -- বি‌ডি‌নিউজ

মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া মোহামেডান ক্লাব ভবনে মঙ্গলবার ভারেলার হাতে দায়িত্ব দেওয়ার কথা জানান।

এদিকে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর আবাহনীও ঘর গোছাতে শুরু করেছে। তবে নিষেধাজ্ঞা উঠলেও, আবাহনীর সময়ের সেরা ফুটবলার পাওয়া কঠিন। ২০২৪ থেকে দলটির দায়িত্বে থাকা মারুফুলের জন্য ২০২৬-২৭ মৌসুমটা তাই কঠিনই হতে যাচ্ছে।

কোচিং ক্যারিয়ারে মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি এবং আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে সাফল্যে পেলেও আবাহনীর হয়ে এখনও কোনো শিরোপা জেতা হয়নি মারুফুলের।
টিম ম্যানেজারের চেয়ারে বদল এনেছে আবাহনী। দীর্ঘদিনের টিম ম্যানেজার সত্যজিৎ দাস রূপুকে সরিয়ে সাবেক ফুটবলার শহীদ হোসেন স্বপনকে ম্যানেজার করেছে দলটি।

ইতোমধ্যে বসুন্ধরা কিংসের অধিকাংশ খেলোয়াড় এবং পরিচিত মুখদের নিয়ে দল গুছিয়ে নিয়েছে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান।

আর ফিফার নিষেধাজ্ঞা এখনও না ওঠায় কিংসের আগামী মৌসুমের খেলা অনিশ্চিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়