শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:১০ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! 

স্পোর্টস ডেস্ক : আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ ঘিরে এই মুহূর্তে সাজ সাজ রব। ম্যাচ আয়োজনের খুঁটিনাটি প্রস্তুতি চলছে। এরই মধ্যে আরও সুখবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। শুধু ব্রাজিল নয়, সম্ভবত পুজোর আগেই আরও এক হাই প্রোফাইল প্রীতি ম্যাচ খেলতে চলেছে ভারত। সেটা বিশ্বকাপে নজরকাড়া কেপ ভার্দের বিরুদ্ধে। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, ভোজিনহাদের বিরুদ্ধে খেলার ব্যাপারে অনেকটাই এগিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন।

কেপ ভার্দের বিশ্বকাপের সফর শেষ হয়েছে রাউন্ড অফ ৩২-এ। কিন্তু মন জিতে নিয়েছে সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার ছোট্ট দেশটি। মরণপণ যুদ্ধে মহাশক্তিধর দেশগুলোকে সমানে টক্কর দিয়েছে তারা। কে ভেবেছিল ভোজিনহা-কাব্রালকেরা স্পেন-উরুগুয়েকে আটকে দেবেন? প্রবল চাপে রাখবেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে। বিশ্বকাপের সময় লোকের মুখে মুখে ঘুরেছে কেপ ভার্দের নাম। ব্রাজিল ম্যাচের পর ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেন সেই ভোজিনহারাই। অন্তত তেমনই জল্পনা ভারতীয় ফুটবল মহলে।

ফেডারেশন সূত্রের খবর, প্রাথমিকভাবে কেপ ভার্দের সঙ্গে ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। ওই ম্যাচটি ব্রাজিলের বিরুদ্ধে হাই প্রোফাইল প্রীতি ম্যাচের আগে বা পরে যে কোনও সময় হতে পারে। 

সম্ভাব্য সময় ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে। অর্থাৎ পুজোর আগেই জোড়া ধামাকা উপহার পাচ্ছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। ফেডারেশনের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, “আলোচনা শুরু হয়েছে। এখনও কিছু চূড়ান্ত নয়। তবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ভারত-কেপ ভার্দে ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশ জোরাল। কবে-কোথায় খেলা হবে, সেটা ঠিক করা হবে দু’দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হলেই।

আপাতত ফেডারেশনের ফোকাস ব্রাজিল ম্যাচে। ইতিমধ্যেই ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের নিয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনের মিটিং করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতি অথবা শুক্রবার কলকাতায় আসতে পারেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের লোকজন। যুবভারতী ক্রীড়াঙ্গন খতিয়ে দেখার পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়রদের প্র্যাকটিস গ্রাউন্ড সহ শহরের কোন হোটেলে ফুটবলাররা থাকবেন, সব কিছু খতিয়ে দেখবেন ব্রাজিল কর্তারা।

  • সর্বশেষ