শিরোনাম
◈ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষ করে তুল‌তে ২৩৫ কোটি টাকার ইনস্টিটিউটে প্রশিক্ষণ পাননি একজনও ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক সুবিধা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ ◈ ক্রিকে‌টে চমকের জন্য তৈরি শাহরুখ খান, দ্য হান্ড্রেডে দেখা যেতে পারে নাইটরাইডা‌র্সের নতুন দলকে?  ◈ বাংলাদেশের কাছে হেরে মাথাব্যথা বেড়ে গে‌ছে অস্ট্রেলিয়ার! দ্বিতীয় টেস্টে বাদ ওপেনার  ◈ সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ◈ কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু ◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০৫ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের সফর নি‌য়ে কলকাতায় সাজ সাজ রব, ৩০ সে‌প্টেম্বর পৌঁছা‌বে দল 

স্পোর্টস ডেস্ক : ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের বিরুদ্ধে ব্রাজিলের  ম্যাচ ঘিরে এই মুহূর্তে সাজ সাজ রব। ইতোমধ্যেই ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, আইএফএ সচিব অনির্বাণ দত্তসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা‌দের নিয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনের মিটিং করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। 

পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতি অথবা শুক্রবার কলকাতায় আসতে পারেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের লোকজন। যুবভারতী ক্রীড়াঙ্গন খতিয়ে দেখার পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়রদের প্র্যাকটিস গ্রাউন্ড সহ শহরের কোন হোটেলে ফুটবলাররা থাকবেন, সব কিছু খতিয়ে দেখবেন ব্রাজিল কর্তারা। --- সংবাদপ্রতি‌দিন

কিছুদিন আগেই বিশ্বকাপ দেখতে আমেরিকা গিয়েছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা থেকে কল্যাণ চৌবে মিটিংয়ে প্রস্তাব দেন, ম্যাচের দিন কম করে ১০ হাজার স্বেচ্ছাসেবী নিতে। যাঁদের কাজ হবে ম্যাচ দেখতে যুবভারতীতে আসা দর্শকদের বিভিন্নভাবে সাহায্য করা। তবে ব্রাজিল-ভারত ম্যাচের টিকিটের দাম নিয়ে কোনওরকম আলোচনা এখনও পর্যন্ত হয়নি। আশা করা যাচ্ছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের লোকজন যুবভারতীর পরিকাঠামো দেখে রিপোর্ট দেওয়ার পরেই টিকিটের দাম নিয়ে আলোচনায় বসবেন ফেডারেশন কর্তারা।

এদিকে, ব্রাজিল সফর নিয়ে যে পরিকল্পনা হয়েছে, তাতে অস্ট্রেলিয়াতে ম্যাচ খেলে ৩০ সেপ্টেম্বর রাতে কলকাতায়া পা দেবেন ভিনিসিয়াস জুনিয়ররা। ১ এবং ২ অক্টোবর কলকাতায় প্র্যাকটিস করে ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে যুবভারতীতে ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। 

কোন মাঠে প্র্যাকটিস করা হবে, সেটাই খতিয়ে দেখতে আগেই শহরে চলে আসছেন ব্রাজিলের টেকনিক্যাল টিম। প্র্যাকটিসের মাঠ কীভাবে প্রস্তুত করতে হবে, তা বিস্তারিতভাবে বুঝিয়ে যাবেন ফেডারেশন কর্তাদের। পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়রদের নিরাপত্তা নিয়ে কীভাবে যুবভারতী তৈরি থাকবে, তার পুরো পরিকল্পনা ফেডারেশন কর্তাদের বুঝিয়ে বলা হবে।

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নানাবিধ নিয়ম থাকে। সেখানে আবার ব্রাজিল আসছে। সেই ম্যাচ ঘিরে নানারকম প্রস্তুতি নিতে হবে। ব্রাজিল কর্তারা কলকাতার সব পাঁচতারা হোটেলের ব্যবস্থা ঘুরে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন, কোন হোটেলে উঠবে ব্রাজিল দল। 

চার্টাড বিমানে মোট ৯৬জন প্রতিনিধি ব্রাজিল দলের সঙ্গে কলকাতায় আসবেন। হোটেল আগে থেকেই বুকিং না করলে সমস্যা হতে পারে। কারণ, শুধুই ফুটবলারদের থাকার জন্য রুম নয়। ম্যাসাজ রুম, মিটিং রুম সহ নানারকম সুবিধে রাখতে হবে ব্রাজিল দলের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়