শিরোনাম
◈ শান্তি-শৃঙ্খলা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ◈ একদিনে শাহজালালে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে যা পাওয়া গেলো ◈ মির্জা ফখরুলের স্থলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? ◈ দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী ◈ অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ◈ ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া ঢাকায় আসছেন ◈ কোন প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর ◈ জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সময় লাগবে দুই বছর: আমির খসরু ◈ শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত : ইন্ডিয়ান এক্স‌প্রেসের প্রতি‌বেদন ◈ গ্রিসের পথে নৌকার ইঞ্জিন নষ্ট, সাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া ঢাকায় আসছেন

স্পোর্টস ডেস্ক : ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনাল হবে আগামী সোমবার। স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে আয়োজিত ৩৬টি স্কুলের এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) এবং নৌবাহিনী কলেজ, ঢাকা। সমাপনী আসরে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। 

উদীয়মান তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতেই সৌজন্যমূলক সফরে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন দিয়োগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার এই সতীর্থ। 

বাংলাদেশে সফরকালে ফর্টিস এফসির সুযোগ-সুবিধা পরিদর্শনসহ দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে ভবিষ্যতের যৌথ সম্ভাবনা নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন ক্যানেজিয়া।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টা থেকে শুরু হবে এই আয়োজন। ৩:১৫ মিনিটে শুরু হওয়া ফাইনাল ম্যাচ শেষে বিকেল ৪টায় ট্রফি বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও তারকা অতিথি ক্যানেজিয়াকে নিয়ে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন।

বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূলের উন্নয়ন এবং তরুণ ফুটবলারদের বড় মঞ্চ তৈরি করার লক্ষ্যেই এই যৌথ টুর্নামেন্টটি আয়োজন করেছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি।

সূত্র: টি স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়