শিরোনাম
◈ ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই নতি স্বীকার করতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ◈ মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন ◈ কুমিল্লায় চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ মরিচ, কেজি ২৮ লাখ টাকা! ◈ ৬০ কেজি লোহার দামে মিলতে পারে জীবনরক্ষাকারী মাস্ক, তবু ঝরছে জাহাজভাঙা শ্রমিকের প্রাণ ◈ বিশ্বকাপ শেষে চারটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে আ‌র্লিং হালান্ড ◈ চিকিৎসার জন্য বিদেশ নয়, দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা: প্রধানমন্ত্রী ◈ আগাছা মারতে প্যারাকোয়াট, মরছে মানুষ: ৭০ দেশে নিষিদ্ধ, বাংলাদেশে চলছে কীভাবে ◈ এটাই আসল টেস্ট ক্রিকেট, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ◈ বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মেয়ে মারওয়া খায়ের, লন্ডনের ট্রেনের কণ্ঠস্বর থেকে প্রশিক্ষক! ◈ কাতার, মরক্কো ও মিশরসহ আরবের ছয় দেশ ইনফান্তিনোর পাশে, ফিফা সভাপতির প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে 

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ১২:২১ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লাস্যময়ীদের সঙ্গে ‌ক্রিস গেইলের উদ্দাম নাচ, জামাইকা চলে এসো, কাকে বললেন? ভাইরাল ভিডিও

স্পোর্টস ডেস্ক : লিভ লাইফ কিং সাইজ। অর্থাৎ রাজকীয় ঢঙে জীবন উপভোগ করতে হবে। এই কথাটাই খাটে ‘দ্য ইউনিভার্সাল বসে’র ক্ষেত্রে। জীবন তাঁর কাছে বর্ণময়। সেলিব্রেশন, সেলিব্রেশন এবং সেলিব্রেশন। এই মন্ত্রই তাঁর জীবনের ‘সহজপাঠ’। এসব নিয়েই মেতে থাকেন ক্যারিবিয়ান কিংবদন্তি। এবার তাঁর মনোবাসনা, জন্মদিনের পার্টিতে জামাইকা আসুক তাঁর ভক্তরা।

সেপ্টেম্বরের ২১ তারিখ। দোরগোড়ায় ক্যারিবিয়ান ‘দানবে’র জন্মদিন। এমন একটা ‘সন্ধিক্ষণে’ কি পার্টি থেকে দূরে থাকতে পারেন গেইল (Chris Gayle) ? ৪৭ বছরে পা দেবেন। সেই বার্থডে পার্টির আগেই স্বল্পবসনাদের ভিড়ে চুটিয়ে মজা করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানেই জন্মদিনের পার্টির আমন্ত্রণ জানিয়েছেন। স্বল্পবসনাদের সঙ্গে উদ্দাম নাচতে নাচতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ১৯ সেপ্টেম্বর (জন্মদিনের দু’দিন আগে) আমার জন্মদিনের পার্টিতে জামাইকায় চলে এসো।

ক্রিকেট থেকে দূরে থাকলেও সোশাল মিডিয়ায় সক্রিয় তিনি। নানা ছবি-ভিডিওতে ভরে রয়েছে তাঁর ইনস্টাগ্রাম। সেখানে সিংহভাগ জুড়ে থাকে গেইলের পার্টি লাইফের ছবি। মূলত বিশ্বের নানা প্রান্তের কার্নিভ্যালে চুটিয়ে আনন্দ করতে দেখা যায় ‘ইউনিভার্সাল বস’কে। 

এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। লাস্যময়ীদের ভিড়ে একেবারে খুল্লামখুল্লা মেজাজে দেখা গেল তাঁকে। তাঁর হাতে পানীয়র গ্লাস। আর হুল্লোড়ে মেতে প্রাক্তন বাঁহাতি তারকা। ঠিক যেভাবে বোলারদের মাঠের বাইরে ফেলতেন, তেমনই বেপরোয়া তিনি।

গেইলের এই ঘোষণায় জল্পনা, এবার আরও বড় করে আয়োজন করা হবে তাঁর জন্মদিনের পার্টি? গতবার জন্মদিনের প্রাক্কালে স্বল্পবসনাদের সঙ্গে বসে গেইল ঘোষণা করেছিলেন, “মেয়েরা, এবার পার্টি শুরু করো।” এবারও তার ব্যতিক্রম হল না। 

স্বল্পবসনারা যখন নিতম্ব দুলিয়ে বাউন্স মিউজিকের সঙ্গে ‘টুয়ার্কিং’ (এক ধরনের নাচের ফর্ম)-এর ছন্দে নাচছেন, তখন গেইলের সদর্প আমন্ত্রণ, “জামাইকা চলে এসো।” গেইলের ভিডিও পোস্ট দেখে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। অধিকাংশেরই মত, তাঁকে দেখে শেখা উচিত, জীবন কীভাবে কাটাতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়