শিরোনাম
◈ বিশ্বকাপ শেষে চারটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে আ‌র্লিং হালান্ড ◈ চিকিৎসার জন্য বিদেশ নয়, দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা: প্রধানমন্ত্রী ◈ আগাছা মারতে প্যারাকোয়াট, মরছে মানুষ: ৭০ দেশে নিষিদ্ধ, বাংলাদেশে চলছে কীভাবে ◈ এটাই আসল টেস্ট ক্রিকেট, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ◈ বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মেয়ে মারওয়া খায়ের, লন্ডনের ট্রেনের কণ্ঠস্বর থেকে প্রশিক্ষক! ◈ কাতার, মরক্কো ও মিশরসহ আরবের ছয় দেশ ইনফান্তিনোর পাশে, ফিফা সভাপতির প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে  ◈ আ‌সিয়ান কা‌পে ভারত খেল‌বে না, তা‌দের জায়গায় খেলতে প্রস্তুত বাংলাদেশ ◈ ইরানের বিরুদ্ধে ‘অনির্দিষ্টকাল’ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, নতুন রণতরি মোতায়েন ◈ মিরাজের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২০০ ছাড়াল ◈ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কাতার, মরক্কো ও মিশরসহ আরবের ছয় দেশ ইনফান্তিনোর পাশে, ফিফা সভাপতির প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে 

স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়ালো কাতার-সহ ছ’টি আরব দেশ। ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা যখন ইনফান্তিনোর বিরুদ্ধে সরব, সে সময় ছ’টি আরব দেশের সমর্থন অনেকটাই স্বস্তি দেবে তাঁকে।

২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার ছাড়াও আগামী বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মরক্কোর সমর্থন পেয়েছেন ইনফান্তিনো। ফিফা সভাপতির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে লেবানন, সুদান, মিশর এবং মৌরিতানিয়ার ফুটবল সংস্থা। ছ’টি দেশের ফুটবল সংস্থার প্রধানেরা যৌথ বিবৃতিতে জানিয়েছেন, আমরা নিজেদের ফুটবল সংস্থার পক্ষ থেকে জানাচ্ছি, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। --- আনন্দবাজার

 বিশ্বজুড়ে ফুটবলের উন্নতিতে তাঁর নেতৃত্ব এবং অঙ্গীকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে ফুটবলের উন্নতিতে ইনফান্তিনোর অবদান, প্রতিটি অঞ্চলের সুযোগ বৃদ্ধি করা, বিভিন্ন মানুষ এবং সম্প্রদায়কে একত্রিত করে ফুটবলকে আরও শক্তিশালী করার জন্য ইনফান্তিনোর নিরলস প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। ফুটবলের শক্তিশালী এবং সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে, সুযোগের পরিধি বাড়াতে এবং বিশ্ব ফুটবলে আরবের অবদান বৃদ্ধির লক্ষ্যে আমরা ইনফান্তিনোর সঙ্গে আরও ঘনিষ্ঠ ভাবে কাজ করতে চাই।

ইনফান্তিনো ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসেস’ নামে একটি সংস্থা তৈরির প্রস্তাব দিয়েছিলেন। বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতাগুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হত এই সংস্থাকে। আশা করা হয়েছিল, প্রস্তাবিত সংস্থার অন্তত ২১ শতাংশ মালিকানা বেসরকারি সংস্থার কাছে বিক্রি করা যাবে। 

বিষয়টি প্রকাশ্যে আসতেই ইনফান্তিনোর বিরুদ্ধে সুর চড়িয়েছে তিন মহাদেশের ফুটবল নিয়ামক সংস্থা। এ ছাড়াও গত দু’মাসে একের পর এক অভিযোগ উঠেছে ফিফা সভাপতির মধ্যে। ইংল্যান্ড, ওয়েলস-সহ বিভিন্ন দেশ ইনফান্তিনোকে আর ফিফা সভাপতি পদে দেখতে চান না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়