শিরোনাম
◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম  ◈ মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের ◈ মির্জা ফখরুল থেকে মান্নান ভূঁইয়া : বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ ◈ সরকারের ৬ মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী ◈ লাইসেন্স ছাড়া ঢাকায় রিকশা নয়, আসছে অঞ্চলভিত্তিক চলাচল ব্যবস্থা ◈ সিটি থেকে পৌরসভা, চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা‌নি খেতে যাওয়া নিয়ে বিবাদ! ছাত্রের হাতে খুন কোচ, গ্রেফতার ১৭ বছরের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : স্থানীয় কলে জল না মেলায় কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন ক্রিকেটারেরা। তখনই এক ক্রিকেটার আঘাত করেন কোচকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ওই কোচের। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১৭ বছরের এক ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। যদিও মৃত্যুর আসল কারণ এখনও অজানা। এই ঘটনা ঘটেছে শ্রীলঙ্কার ক্লাব ক্রিকেটে। -- আনন্দবাজার

ওই কোচের নাম সুমিত ফার্নান্ডো। তিনি অনেক নামী স্কুল ক্রিকেটারকে কোচিং করিয়েছেন। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুশল মেন্ডিসেরও কোচ ছিলেন তিনি। মোরাতুয়ার প্রিন্স অফ ওয়েলস কলেজেরও কোচ ছিলেন। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

ঘটনাটি ঘটেছে ৮ অগস্ট। সুমিতের মৃত্যু হয় ১০ অগস্ট। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ৮ অগস্ট অনুশীলনের পর ব্লুমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের ক্রিকেটারেরা স্থানীয় একটি কলে জল খেতে গিয়েছিলেন। সেখানে জল পাওয়া যায়নি। তা নিয়ে সুমিতের সঙ্গে কয়েকজন ক্রিকেটারের ঝামেলা হয়।

সুমিত নাকি এক ক্রিকেটারকে শারীরিক নিগ্রহ করেন বলে পুলিশের দাবি। এর পরেই সুমিতকে কিছু একটা দিয়ে আঘাত করে ১৭ বছরের এক ক্রিকেটার। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুমিতকে। ১০ অগস্ট চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর। 

ঠিক কী কারণে তিনি মারা গিয়েছেন তা অস্পষ্ট। তবে তাঁর হৃদ্‌যন্ত্রে সমস্যা ছিল বলে জানা গিয়েছে। সুমিতের দেহের ময়নাতদন্ত হয়েছে। ফলাফল এলে জানা যাবে যে নিগ্রহের কারণে তাঁর মৃত্যু হয়েছে নাকি অন্য কারণ রয়েছে।

তদন্ত করে পুলিশ ১৭ বছরের ওই স্কুল ক্রিকেটারকে সোমবার গ্রেফতার করে। তাকে পর দিন কলম্বো ম্যাজিস্ট্রেট্‌স কোর্টে হাজির করানো হয়েছে। আপাতত সে সরকারি শিশুরক্ষা দফতরের অধীনে রয়েছে। পুলিশ সুমিতের কোষের নমুনা পাঠিয়েছে সরকারি বিশেষজ্ঞের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়