শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০৪:৩৪ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি 

স্পোর্টস ডেস্ক : সুপার কা‌পের ফাইনা‌লে দুই দলই দুর্দাান্ত খে‌লে‌ছে। শেষ পর্যন্ত ভা‌গ্যের দরজা খু‌ললো পিএস‌জির।
ফ‌লে শিরোপা দিয়ে নতুন মৌসুম শুরু করল দল‌টি। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে লুইস এনরিকের দল। পিএসজির হয়ে গোল করেন খাভিচা কাভারাস্কাইয়া ও দেজিরে দুয়ে। অ্যাস্টন ভিলার একমাত্র গোলটি করেন ১৭ বছর বয়সী ব্রায়ান।

মৌসুমের শুরুতেই শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা। অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল পিএসজির। একের পর এক আক্রমণে অ্যাস্টন ভিলাকে চাপে রাখে লুইস এনরিকের দল। ২০ মিনিটে সেই চাপের ফলও পায় পিএসজি। জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন খাভিচা কাভারাস্কাইয়া।

গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে অ্যাস্টন ভিলা। তৈরি করতে থাকে বেশ কিছু সুযোগ। বিরতির ঠিক আগে সমতাও ফিরিয়ে আনে তারা। জন ম্যাকগিনের নিখুঁত ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ১৭ বছর বয়সী ব্রায়ান।দ্বিতীয়ার্ধের শুরুতেও জমে ওঠে দু’দলের লড়াই। দু’দলই তৈরি করে বেশ কয়েকটি সুযোগ। তবে ৬১ মিনিটে পাল্টা আক্রমণ থেকে আবারও এগিয়ে যায় পিএসজি। উসমান দেম্বেলের পাস থেকে জয়সূচক গোলটি করেন দেজিরে দুয়ে।

শেষ দিকে সমতা ফেরানোর জন্য যথেষ্ট সময় পেয়েছিল অ্যাস্টন ভিলা। কিন্তু পিএসজির রক্ষণ ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা জেতে পিএসজি।

গত মৌসুমে টটেনহ্যামকে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপ জিতেছিল পিএসজি। এবার অ্যাস্টন ভিলাকে হারিয়ে সেই শিরোপা ধরে রাখল ফরাসি ক্লাবটি। ২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেয়ার পর কোচ লুইস এনরিকের ট্রফির সংখ্যা দাঁড়াল ১৩টি। এর মধ্যে রয়েছে টানা তিনটি লিগ আঁ ও টানা দুটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

  • সর্বশেষ