শিরোনাম
◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে?  ◈ হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের ◈ বরিশালে আদালতের ফটকের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ ◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন ◈ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কি দেখা যাবে?

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৪:২৩ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে 

স্পোর্টস ডেস্ক : কানাডার ক্যাভালরি এফসি ছাড়ার পর অবশেষে নতুন ক্লাব খুঁজে পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার শমিত সোম। পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের স্মৃতিবিজড়িত যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিতে যাচ্ছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। 

শমিতের এজেন্টের বরাত দিয়ে জানা গেছে, চলতি ২০২৬ মৌসুমের দলবদলের পর কিছুটা সময় ফ্রি-এজেন্ট হিসেবে কাটানোর পর অবশেষে নিউ ইয়র্ক কসমসের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন তিনি। যদিও ক্লাব কিংবা খেলোয়াড়ের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে খুব শিগগিরই (আগামীকাল) ক্লাবটি থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে এজেন্টের সূত্রে জানা গেছে। --- বাংলা‌ট্রিবিউন

নিউ ইয়র্ক কসমস ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম জনপ্রিয় নাম। ক্লাবের স্বর্ণযুগে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত এই ক্লাবের জার্সি গায়ে মাতিয়েছেন ফুটবলের রাজা পেলে। তার পথ ধরে পরবর্তীতে জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও এই ক্লাবে যোগ দিয়েছিলেন। ঐতিহ্যবাহী এই ক্লাবটি বর্তমানে আমেরিকান ফুটবল পিরামিডের তৃতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছে।

আন্তর্জাতিক ফুটবলে শমিতের ক্যারিয়ার বেশ আকর্ষণীয়। শুরুতে জন্মসূত্রে কানাডা জাতীয় দলের হয়ে দু’টি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে গত বছর নিজের শিকড়ের টানে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন এই মিডফিল্ডার। এরপরই লাল-সবুজ জার্সিতে তার অভিষেক ঘটে। ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার পর হংকংয়ের বিরুদ্ধে ৪-৩ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে দেশের হয়ে নিজের প্রথম গোলটি করেন শমিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়