শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০১:৫৯ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ যুব দলের ইং‌লিশ কোচ জেরার্ডের ঘটনায় ব্রিবত বাফুফে

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে যশোরের শামসুল হুদা একাডেমিতে চলছে বাংলাদেশের দলের ক্যাম্প। এই ক্যাম্প হচ্ছে ইংলিশ কোচ জেরার্ড জোনসের অধীনে। হঠাৎ করেই সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগের মাধ্যমে দুটি স্ট্যাটাস দিয়ে দেশের ফুটবল অঙ্গণে রীতিমতো আলোড়ন সৃষ্টি করলেন এই বিদেশি কোচ। প্রথমবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে বেতন দেয়নি। পরিবার নিয়ে সংকটের মধ্যে আছেন। শুধু তাই নয়, প্রতিনিয়ত অপ্রীতিকর ঘটনার মুখোমুখি, জীবন নিয়ে ভয় আর নিরাপত্তাহীনতায় ভুগছেন জেরার্ড। 

এরপর আরেক স্ট্যাটাসে আপডেট দিয়ে তিনি জানান, বাফুফের কাছ থেকে বেতন পেয়েছেন ঠিকই, কিন্তু ব্যাংকিং-সংক্রান্ত জটিলতার মধ্যে পড়েছেন। যে সমস্যার ব্যাপারে তাকে আগে জানানো হয়নি। তার বেতন না পাওয়ার খবরটি যে ভাবে চারদিকে ছড়িয়েছে, সেটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই ফুটবল কোচ। তিনি দাবি করেন, গত রোববার ঢাকায় ও আজও এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যে কারণে নিজেকে বেশ অসহায় মনে করছেন। 

মানুষ গাড়ির কাছে এসে গাড়িতে ধাক্কা দিয়েছে, গাড়ি ঘিরে ধরে টাকা চাইছে। অনিশ্চয়তা, নতুন সমস্যার মুখোমুখি সব মিলে বাংলাদেশে জীবন-যাপন কঠিন হয়ে পড়েছে তার। জেরার্ডের এমন মন্তব্যে বেশ ব্রিবতকর পরিস্থিতিতে পড়েছে বাফুফে। বাফুফের সাধারণ সম্পাদক আজ দুপুরে বলেছেন, চুক্তি অনুযায়ী অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ডকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা। 

সেভাবেই তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় ফুটবল ফেডারেশন। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে কোচের প্রতিক্রিয়ায় বিব্রত বাফুফে। কেননা কোন অভিযোগ থাকলে সেটি বাফুফেকে সরাসরি জানালে বিষয়টি এতটা ঘোলাটে হতো না। উল্লেখ, উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ জেরার্ড। গত জুনে তাকে নিয়োগ দিয়েছে বাফুফে। --- সূত্র, আমার দেশ

  • সর্বশেষ