শিরোনাম
◈ ভিসা ব্যবস্থায় সংস্কার, বাড়ল শ্রেণি; নতুন নীতিমালা অনুমোদন ◈ বিদেশে শিক্ষার খরচ মেটাতে ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ ◈ সিঙ্গাপুরে প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ সম্মাননা প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ মা‌ঠে জিসান ঝড়, মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করলো এইচপি ◈ বাংলা‌দেশ যুব দলের ইং‌লিশ কোচ জেরার্ডের ঘটনায় ব্রিবত বাফুফে ◈ আগামী ১২ আগস্ট বুধবার যেসব অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ◈ স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ, বাড়ল জরিমানা: আচরণবিধি চূড়ান্ত ইসির ◈ আগামী ন‌ভেম্ব‌রে চার জাতির ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে ইরাক ◈ ক্রিশ্চিয়া‌নো রোনালদো-জর্জিনার বিয়ে ম‌নে ক‌রে গির্জায় মানু‌ষের ভিড়, এরপর যা হলো ◈ সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আগামী ন‌ভেম্ব‌রে চার জাতির ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে ইরাক

স্পোর্টস ডেস্ক : ইরাক আগামী বছর এএফসি এশিয়ান কাপকে সামনে রেখে চার জাতির একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। আগামী নভেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। 

ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আহমেদ আল-মুসাভি ইরাকের সংবাদমাধ্যম ‘শাফাক নিউজ’-কে জানিয়েছেন, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ইরান, উজবেকিস্তান ও জর্ডানের ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি এশীয় দলের সঙ্গেও আলোচনা চলছে। --- সূত্র, গোল ডটকম

বর্তমান পরিস্থিতিতে ইরাক ও ইরানের অংশগ্রহণ প্রায় নিশ্চিত। উজবেকিস্তানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। চতুর্থ দল হিসেবে আরেকটি এশীয় দলকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, যেখানে জর্ডানও ভালোভাবে বিবেচনায় রয়েছে।

আল-মুসাভির মতে, শক্তিশালী এশীয় প্রতিপক্ষের বিপক্ষে খেলার মাধ্যমে ইরাক জাতীয় দল নিজেদের টেকনিক্যাল ও শারীরিক প্রস্তুতি যাচাই করার গুরুত্বপূর্ণ সুযোগ পাবে। ২০২৭ সালের এশিয়ান কাপের পাশাপাশি সামনে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ মহাদেশীয় প্রতিযোগিতার প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে বলে মনে করছে ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন।

সম্ভাব্য চার দলের অংশগ্রহণ টুর্নামেন্টটির গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। ইরাক, ইরান, উজবেকিস্তান ও জর্ডান; আলোচনায় থাকা এই চার দলই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পেয়েছে। ফলে বিশ্বকাপের অভিজ্ঞতা থাকা প্রতিপক্ষদের বিপক্ষে খেলার সুযোগ ইরাকের জন্য মূল্যবান প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

টুর্নামেন্ট আয়োজনের জন্য বসরাকেই বেছে নেয়ার পেছনেও রয়েছে যথেষ্ট কারণ। প্রদেশটি এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক ম্যাচ ও আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো থাকায় বড় পরিসরের এই প্রস্তুতি টুর্নামেন্ট আয়োজনের জন্য বসরা উপযুক্ত ভেন্যু বলে মনে করছে ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়