শিরোনাম
◈ পরীক্ষায় ফেল বা খারাপ মানেই শেষ নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনই ◈ পরীক্ষায় ফেল করেও যেভাবে বিশ্বজয় করলেন তারা! ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ◈ চলতি বছর এসএসসি ফলে ইংরেজি-গণিতে বেশি ফেল, আইসিটিতে সর্বোচ্চ পাস ◈ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায়  চূড়ান্ত, বিএনপির নতুন মহাসচিব কে? ◈ সে‌প্টেম্ব‌রে ভারতীয় দল বাংলা‌দে‌শ সফর করতে মো‌দির কা‌ছে অনু‌মো‌তি চাইবে বি‌সি‌সিআই ◈ এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র, দেশে লোডশেডিংয়ের ভোগান্তি ◈ ইলন মাস্কের স্পেসএক্স ফ্যালকন ৯-এর ধ্বংসাবশেষে চাঁদে ২৭ মিটার গর্ত, ছড়িয়ে পড়েছে ধূলিকণা-শিলাখণ্ড ◈ নরও‌য়ের ৪৫ বছরের মহিলা ইনফান্তিনোর চ্যালেঞ্জার, ফিফা সভাপতি নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ  ◈ মারাদোনার ‘হ্যান্ড অফ গড’-এর সাক্ষী সেই ঐতিহাসিক ফুটবল এবার নিলামে, দাম উঠ‌তে পা‌রে ১০ মি‌লিয়ন ডলার

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ১১:৪৮ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সে‌প্টেম্ব‌রে ভারতীয় দল বাংলা‌দে‌শ সফর করতে মো‌দির কা‌ছে অনু‌মো‌তি চাইবে বি‌সি‌সিআই

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে গিয়ে কি ক্রিকেট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া? ২০২৫-র জুলাই মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু সেই সফরে আর যায়নি। পদ্মাপারে সরকার বদলের পর নতুন ক্রিকেট বোর্ড প্রধান তামিম ইকবাল বহুবার স্বাগত জানিয়েছেন। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও সম্ভবত সদর্থক পদক্ষেপের কথা ভাবছে। তবে পুরোটাই নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের উপর। এবার নরেন্দ্র মোদি সরকারের কাছে এই সিরিজ নিয়ে আর্জি জানাতে চলেছে বিসিসিআই।

বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি ও ‘ভারত বিদ্বেষে’র চরম আবহে পদ্মাপারে ভারতের সিরিজ স্থগিত। পূর্ববর্তী মহম্মদ ইউনুস সরকার সব ক্ষেত্রে ভারতের থেকে দূরত্ব বাড়িয়েছিল। ক্রিকেটও তার মধ্যে ছিল। চলতি বছর তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর ক্রিকেট-সম্পর্ক ঠিক করতে এগিয়ে এসেছে বাংলাদেশ। এবছরের সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে তিনটে ওয়ানডে এবং তিনটে টি-টোয়েন্টি হবে বলে আশাবাদী বাংলাদেশ বোর্ড। ---- আজকাল

বিসিবি বহুবার এই নিয়ে প্রস্তাব রেখেছে। অবশেষে পদক্ষেপ করতে চলেছে বিসিসিআই। এক সূত্রের দাবি, “আমরা বিষয়টা নিয়ে কাজ করছি। বাংলাদেশ সফর নিয়ে অনুমতি চাইব। এই পর্যায়ে আমরা নিজেরা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা শীঘ্রই সরকারের কাছে বিষয়টা নিয়ে যাব।” বিসিবি ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একটা সময়সীমা ফাঁকা রেখেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার।

সম্প্রতি বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, “ভারত সিরিজ নিয়ে আমরা বিসিসিআইকে ইমেল করেছি। আশা করি তারা খেলতে আসবে। ভারত এলে এদেশে সবার মাঝে বাড়তি উত্তেজনা থাকে। দর্শক, সাংবাদিক থেকে শুরু করে সবাই মুখিয়ে থাকে। বাংলাদেশ এখন খুবই নিরাপদ দেশ। বিসিবি সভাপতি হিসেবে আমারও কিছু গণ্ডি আছে। আমাদের পক্ষ থেকে যা করা দরকার, সব করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়