শিরোনাম
◈ যে সুখবর পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুই মনোনয়নপত্র সংগ্রহ ◈ যুক্তরাষ্ট্রে উটাহতে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২ ◈ ইরা‌নের প্রেসি‌ডেন্ট বল‌লেন, যু‌দ্ধে শত্রু পক্ষ‌কে দমন ক‌রে আমাদের যোদ্ধারা বিশ্বকে হতবাক করে দিয়েছে ◈ শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? ◈ বেসরকারি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, স্বচ্ছতা ও প্রতিযোগিতার আশ্বাস জ্বালানি বিভাগের ◈ কক্সবাজারে মহেশখালীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ◈ আগামী আইপিএলে ‌খেল‌বেন না কো‌নো অস্ট্রেলিয়ান?  ◈ র‍্যাব থেকে এসআরবি, কতটা বদলাবে পুরোনো কাঠামো? ◈ চীনা ঋণে ভাটা, অনিশ্চয়তায় বাংলাদেশের মেগা প্রকল্প

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এক বছ‌রে প্রায় ২৪ কোটি টাকা কর দিলেন ‌ক্রিকেটার ঋষভ পন্থ!

স্পোর্টস ডেস্ক : এক-দু’কোটি নয়, প্রায় ২৪ কোটি টাকা! ঠিক এত টাকাই গত অর্থবর্ষে কর হিসাবে দিয়েছেন ঋষভ পন্থ। উত্তরাখণ্ডের মধ্যে সবচেয়ে বেশি কর দিতে হয়েছে তাঁকেই। জানা গিয়েছে, গত অর্থবর্ষে ২৩.৮৪ কোটি টাকা কর দিয়েছেন পন্থ। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে খেললেও পন্থ আদতে উত্তরাখণ্ডের বাসিন্দা। তাঁর বাড়ি রয়েছে রুরকিতে। ফলে উত্তরাখণ্ডের বাসিন্দা হিসাবেই কর দেন তিনি। ভারতীয়দের মধ্যে কর্পোরেট বাদে চতুর্থ সর্বোচ্চ কর দিয়েছেন পন্থ। ----- আনন্দবাজার

এত টাকা কর দেওয়ার প্রধান কারণ পন্থের প্রাপ্ত অর্থ। গত মরসুমে আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলে ছিলেন তিনি। ২৭ কোটি টাকা পেয়েছেন। আগামী মরসুম থেকে তাঁকে দিল্লির হয়ে খেলতে দেখা যাবে। তবে অনেক কম বেতনে খেলবেন তিনি। দিল্লিতে যোগ দেওয়ায় বছরে ১৫ কোটি টাকা করে পাবেন। ফলে করের পরিমাণও কমবে। আইপিএল ছাড়াও, পন্থ বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার। গত মরসুমে তিনি গ্রেড এ বিভাগে ছিলেন। অর্থাৎ বছরে পাঁচ কোটি টাকা পেয়েছেন। নতুন চুক্তিতে তিনি নেমে এসেছেন গ্রেড বি-তে। অর্থাৎ বছরে তিন কোটি টাকা করে পাবেন।

লখনউয়ে খেলার সুবাদে ম্যাচ ফি বাবদ ১.১ কোটি টাকা আয় করেছেন পন্থ। প্রতি ম্যাচে ৮ লক্ষ টাকা করে পান। এ ছাড়া ভারতীয় দলের হয়ে প্রতিটি টেস্টে ১৫ লক্ষ এবং প্রতিটি এক দিনের ম্যাচে ৮ লক্ষ টাকা করে পান।

এ ছাড়াও, কোনও সংস্থার হয়ে বিজ্ঞাপন করলে দিনপ্রতি ২.৫ কোটি টাকা করে নেন পন্থ। দু’দিনের শুট থাকলে ৪.৫ কোটি থেকে ৪.৭৫ কোটি টাকা নেন। বিপণন বাবদ প্রতি বছরে তাঁর আয় হয় প্রায় ২৮-৩৫ কোটি টাকা। শ্রীলঙ্কা সিরিজ়ে আবার খেলতে দেখা যাবে পন্থকে। ১৫ অগস্ট থেকে শুরু প্রথম টেস্ট। এখনও পর্যন্ত ৫০টি টেস্টে ৩৫৫৭ রান করেছেন পন্থ। আটটি শতরান এবং ১৯টি অর্ধশতরান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়