শিরোনাম
◈ যে সুখবর পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুই মনোনয়নপত্র সংগ্রহ ◈ যুক্তরাষ্ট্রে উটাহতে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২ ◈ ইরা‌নের প্রেসি‌ডেন্ট বল‌লেন, যু‌দ্ধে শত্রু পক্ষ‌কে দমন ক‌রে আমাদের যোদ্ধারা বিশ্বকে হতবাক করে দিয়েছে ◈ শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? ◈ বেসরকারি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, স্বচ্ছতা ও প্রতিযোগিতার আশ্বাস জ্বালানি বিভাগের ◈ কক্সবাজারে মহেশখালীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ◈ আগামী আইপিএলে ‌খেল‌বেন না কো‌নো অস্ট্রেলিয়ান?  ◈ র‍্যাব থেকে এসআরবি, কতটা বদলাবে পুরোনো কাঠামো? ◈ চীনা ঋণে ভাটা, অনিশ্চয়তায় বাংলাদেশের মেগা প্রকল্প

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তাঁর কীর্তিকেও ছাপিয়ে যাবে বড় ছেলে, বিশ্বাস করেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরেই বাবার দেখানো পথে হাঁটছে। বাবার দেখাদেখি ফুটবল খেলা শুরু করেছে। বাবা যে ক্লাবে যায়, সে-ও সেই ক্লাবেই যায়। বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন, ছেলে তাঁর কীর্তিকেও ছাপিয়ে যাবে। তবে একটি বিষয়ে সাবধান করে দিয়েছেন তিনি।

সম্প্রতি সমাজমাধ্যমে রোনাল্ডোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, আল নাসেরের অনূর্ধ্ব-১৬ দলের অনুশীলন দেখছেন তিনি। বাকি দলের সঙ্গে অনুশীলন করছিল রোনালদোর ছেলেও।

পাশে বসে থাকা এক কর্তাকে রোনাল্ডো বলেন, ও খুব ভাল ছেলে। সত্যি বলছি, ও খুব ভাল। বাকিরা (সন্তানেরা) আরও বেশি শক্তিশালী। বিশেষ করে ছোটগুলো। কিন্তু এই ছেলেটাকে নিয়ে কোনও সমস্যা হয় না। ওর বয়সে আমি যেরকম ছিলাম, তার চেয়েও ও শক্তিশালী। আমি ছোটখাটো দেখতে ছিলাম। মনে হয় ও আমার চেয়েও বড় হবে। কিন্তু খিদে বজায় রাখাই সবচেয়ে কঠিন।

রোনালদো ২০২২-এ আল নাসেরে যোগ দিয়েছিলেন। তার পরের বছরই রোনাল‌দোর ছেলে আল নাসেরের অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেয়। তার আগে সে বাবার সঙ্গেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যুব দলে অনুশীলন করত। এ বছরের মার্চে রোনালদোর ছেলেকে দেখা গিয়েছিল অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করতে। তার পর পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলেও অনুশীলন করেছে। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ম্যাচও খেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়