শিরোনাম
◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার ◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে! ◈ বাংলাদেশের ব‌্যাটার‌দের আউটের ধরন দে‌খে হতাশ কোচ ‌ফিল সিমন্স ◈ শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, প্রত্যর্পণ চুক্তিতে যা আছে ◈ অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্টের ফাঁদ, সতর্ক করল হাইক‌মিশন ◈ ২ থেকে ১০ গুণ লাভের প্রলোভন, অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব মানুষ

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা হারালেন মেসি

আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। দেশটির স্থানীয় সময় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন তিনি।

ডেইলি স্পোর্টসের তথ্য অনুযায়ী, রোজারিওর ওই ক্লিনিকেই শেষ নিশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। গোল ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগ ছিল।

হোর্হে মেসিকে ছেলের ফুটবল ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। ছোটবেলা থেকেই মেসির ক্যারিয়ারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরবর্তী সময়ে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠার পথেও ছেলের পাশে ছিলেন।

গোল ডট কমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোর্হে মেসি ছেলের এজেন্ট হিসেবে বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও আলোচনা পরিচালনা করতেন। মেসির ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

বিশ্বকাপের সময় থেকেই হোর্হে মেসির অসুস্থতা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। গত জুনে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর মাঠে আবেগপ্রবণ হয়ে কেঁদেছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি জানিয়েছিলেন, তাঁর কান্নার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই এবং আগের কয়েকটি দিন তাঁকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।

মেসির ওই বক্তব্যের পর তাঁর বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়। পরে মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, শারীরিক অসুস্থতার কারণে হোর্হে মেসি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। একই সঙ্গে পরিবারের কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়।

বাবার অসুস্থতার সময় তাঁর পাশে থাকতে জুলাইয়ের শেষ দিকে মেজর লিগ সকারের অল স্টার ম্যাচ থেকেও বিরতি নিয়েছিলেন মেসি। কয়েক দিন পর ইন্টার মায়ামির হয়ে আবার মাঠে ফেরেন তিনি।

মেসির ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈশব থেকে ছেলের ক্যারিয়ারের দেখভালের পাশাপাশি বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই ও ইন্টার মায়ামিতে মেসির গুরুত্বপূর্ণ দলবদলের চুক্তিতেও এজেন্ট হিসেবে ভূমিকা পালন করেছেন তিনি।

গোল ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে মেসির পেশাগত ও ব্যবসায়িক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন হোর্হে। ফলে তাঁর মৃত্যুতে মেসি পরিবারে নেমে এসেছে গভীর শোক। সূত্র: ডেইলি স্পোর্টস, গোল ডট কম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়