শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০১:৪০ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান

নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। আজ বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, ভারত-পাকিস্তান রয়েছে একই গ্রুপে। আর দুদল মধ্যকার হাইভোল্টেজ এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর। অন্যদিকে, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট।

টুর্নামেন্টের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিকেট স্টেডিয়ামে। ২৮ আগস্ট হবে টুর্নামেন্টের শুরু। প্রথম ম্যাচে থাইল্যান্ড মুখোমুখি হবে হংকংয়ের। পরদিন শ্রীলঙ্কা মাঠে নামবে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে। ৩০ আগস্ট ভারত লড়বে থাইল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া পরস্পরের মুখোমুখি হবে নিজেদের প্রথম ম্যাচে, ৩১ আগস্ট। পাকিস্তান ও থাইল্যান্ড লড়বে ১ সেপ্টেম্বর। ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে হংকংয়ের ম্যাচ ৩ সেপ্টেম্বর। ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া লড়বে আরব আমিরাতের বিপক্ষে।

৫ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন ৬ সেপ্টেম্বর সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। পরদিন ৭ সেপ্টেম্বর পাকিস্তান হংকংয়ের বিপক্ষে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ সেপ্টেম্বর বাংলাদেশ আরব আমিরাতের মোকাবিলা করবে।

প্রতি গ্রুপের শীর্ষ ২ দলকে নিয়ে সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল। এশিয়া কাপের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং এবং ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়