শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিরাট কোহলিকে টপকে  শাহরুখ খান সেলিব্রিটি ব্র্যান্ডের এক নম্ব‌রে

বি‌নোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছেন। ক্রল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫-এ তার ব্র্যান্ড মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার। এর মাধ্যমে তিনি ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে তালিকার শীর্ষস্থান দখল করেছেন।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে শাহরুখের ব্র্যান্ড মূল্য ছিল ১৪ কোটি ৫৭ লাখ ডলার, যা এক বছরের ব্যবধানে প্রায় ২২ শতাংশ বেড়েছে। 

আর ২০২৩ সালে তার ব্র্যান্ড মূল্য ছিল ১২ কোটি ৭ লাখ ডলার। অর্থাৎ, মাত্র দুই বছরে তার ব্র্যান্ড মূল্য বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। ২০২৪ সালের প্রতিবেদনে শাহরুখ তৃতীয় স্থানে থাকলেও ২০২৫ সালে তিনি এক লাফে শীর্ষে উঠে এসেছেন। বর্তমানে ভারতের শীর্ষ ২৫ তারকার সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত এক বছরে শাহরুখ বিভিন্ন নতুন প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার এবং ক্যান্ডেরে। পাশাপাশি হুন্দাই, এলজি, মিন্ত্রা এবং এয়ারবিএনবি-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের অংশীদারিত্বও অব্যাহত রয়েছে। ফলে অটোমোবাইল, প্রযুক্তি, ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতে তার উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে।

অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড জগতেও শাহরুখের এই সাফল্য তার জনপ্রিয়তার নতুন প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে তিনি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কিং’ নিয়ে ব্যস্ত। এই সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার একমাত্র মেয়ে সুহানা খানকে।

  • সর্বশেষ