শিরোনাম
◈ আড়িয়াল বিলের ৫ প্রজাতির দেশীয় মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক : বাকৃবির গবেষণা ◈ ১০১ মি‌লিয়ন ডলা‌রে আর্সেনা‌লে যোগ দি‌চ্ছেন ব্রা‌জি‌লিয়ান ফুটবলার ব্রুনো গুইমারেস ◈ শেয়ারবাজারে ইতিবাচক ধারা, তবু এক মাসে উধাও ২৩ হাজার বিও হিসাব ◈ পবিপ্রবিতে শেখ হাসিনার পক্ষে তৎপরতার অভিযোগে তদন্তের মুখে শিক্ষকরা ◈ গ্যাস সংকটে পোশাক শিল্পে উৎপাদন ধস, আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা ◈ সেনেগাল জাতীয় দলের ফুটবলার বাংলাদেশ লিগে খেল‌তে আসছেন ◈ নিরাপত্তার স্বার্থে জবি ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ◈ গ্যাস সংকট নিরসনে বড় পদক্ষেপ, আজ চালু হচ্ছে মহেশখালী এলএনজি টার্মিনাল ◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী ◈ ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, বিপৎসীমা ছুঁতে পারে কয়েকটি নদী

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিত শর্মা‌কে নিয়ে বোর্ড-নির্বাচক দ্বন্দ্ব, সচিবকে বিশ্বাসঘাতক বলায় প্রধান নির্বাচ‌কের চাকরী হারা‌তে পারেন আগরকর

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মাকে নিয়ে গত মাসে একাধিক বার জল্পনা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে রোহিত শেষ বার আন্তর্জাতিক ক্রিকেটে নামবেন বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু বোর্ডকর্তা দেবজিৎ শইকীয়া প্রকাশ্যে পাশে দাঁড়ান রোহিতের। সেই ঘটনা নিয়ে নির্বাচকদের সঙ্গে খটাখটি লেগে গিয়েছে বোর্ডকর্তাদের। নির্বাচকদের দাবি, তাঁদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করা হয়েছে।

ইংল্যান্ডে গিয়ে প্রথম দু’টি এক দিনের ম্যাচে ভাল খেলতে পারেননি রোহিত। তার পরেই গুজব রটে, লর্ডসেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে। সমাজমাধ্যমে প্রবল সমালোচনা শুরু হয় নির্বাচকপ্রধান অজিত আগরকর এবং বাকিদের নিয়ে। - আন্দবাজার

এর পরেই বোর্ডের সচিব শইকীয়া জানান, রোহিত মোটেই অবসর নিচ্ছেন না। আরও অনেক দিন তিনি খেলবেন। লর্ডসে ১৩৮ রান করে সমালোচনার জবাব দেন রোহিত নিজেও। বুঝিয়ে দেন, তিনি ফুরিয়ে যাননি। শইকীয়া মুখ খোলাতেই নাকি চটেছেন আগরকর।

জানা গিয়েছে, নির্বাচকেরা কোনও মতেই রোহিতকে মাথায় রেখে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চান না। তাঁরা নতুন কাউকে সুযোগ দিতে চান। সে কারণে বোর্ডকর্তাদের তো বটেই, রোহিতকেও জানিয়ে দেওয়া হয়েছিল তাঁকে আর ভাবনায় রাখা হচ্ছে না। তা সত্ত্বেও যে ভাবে প্রকাশ্যে মুখ খুলে শইকীয়া পাশে দাঁড়িয়েছিলেন রোহিতের, তাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসাবেই দেখছেন নির্বাচকেরা।

সম্প্রতি আগরকরের মেয়াদ বাড়ানো হলেও ভবিষ্যতে হয়তো তাঁকে আর পদে রাখা হবে না। বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের প্রধান ভিভিএস লক্ষ্মণকে প্রধান নির্বাচক করা হতে পারে। বাকি নির্বাচকদেরও বদলানো হতে পারে। সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিষয়টি চূড়ান্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়