শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:০৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনেগাল জাতীয় দলের ফুটবলার বাংলাদেশ লিগে খেল‌তে আসছেন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ২০২৬-২৭ মৌসুম সামনে রেখে দল বদলে ব্যস্ত ক্লাবগুলো। শেষ মুহুর্তে বিদেশী খেলোয়াড় দলে ভিড়িয়ে স্কোয়াড শক্তিশালী করতে চায় তারা। খেলোয়াড় কেনার এই মহাযজ্ঞের মাঝেই সবচেয়ে বড় চমকটি দিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ক্লাব সূত্রে জানা গেছে, সেনেগালের জাতীয় দলের হয়ে ৬ ম্যাচে ১ গোল করা তরুণ ফরোয়ার্ড মোহাম্মদ রাসুল বা-কে দলে ভিড়িয়েছে বিএফএলের ক্লাবটি। - বি‌ডিপ্রতি‌দিন

২৫ বছর বয়সী রাসুলকে গত মৌসুমের মধ্যবর্তী দলবদলের সময় দলে ভিড়ানোর জন্য চেষ্টা চালায় পুলিশ। শেষ পর্যন্ত এই চুক্তিটি আর বাস্তবিক রূপ দেখেনি। 

তখন ভুটানের পারো এফসি থেকে এই ফরোয়ার্ড যোগ দেন আল রাওদাহ এফসিতে। এবার সেখান থেকে ফ্রি এজেন্টে বাংলাদেশের ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন এই সেন্টার ফরোয়ার্ড।

ভুটান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন দল পারো এফসির হয়ে সেই মৌসুমে ১৪টি গোল করেছিলেন রাসুল বা।

  • সর্বশেষ