শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০১:২৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ধারাবা‌হিক বিপযর্য় কাটা‌তে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তান দ‌লের ধারাবা‌হিক ব‌্যা‌টিং বিপর্যয় কাটা‌তে নতুন পদক্ষেপে হেঁটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ মাইকেল স্মিথকে। টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেট—দুই ফরম্যাটেই বাবর আজমদের দায়িত্ব সামলাবেন এই প্রোটিয়া কোচ।

কোচিং লেভেল-৪ ডিগ্রিধারী স্মিথ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কাজ করেছেন। তিনি পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচ ছিলেন এবং সদ্য সমাপ্ত মৌসুমে মুলতান সুলতানসের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। বাবরদের আসন্ন ইংল্যান্ড সফর দিয়েই স্মিথের নতুন মিশন শুরু হচ্ছে। স্বাগতিকদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। --- টি স্পোর্টস

দীর্ঘদিন ধরে পাকিস্তানের লাল ও সাদা বলের দলে কোনো নির্দিষ্ট ব্যাটিং কোচ ছিল না। এতদিন নির্বাচক আসাদ শফিক মাঝে মাঝে এই ভূমিকায় কাজ করলেও এখন পুরোপুরি সেই দায়িত্ব নিচ্ছেন স্মিথ।

সাম্প্রতিক সময়ে বিশেষ করে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স তীব্র সমালোচনার মুখে পড়েছে। চাপের মুখে নিয়মিত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও এর পুনরাবৃত্তি ঘটে। প্রথম ইনিংসে ২৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চালকের আসনে থেকেও শেষ ৭টি উইকেট পড়ে মাত্র ৩৮ রানে। তারপর চতুর্থ ইনিংসে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পুরো দল গুটিয়ে যায় মাত্র ১২০ রানে। শেষ ১৭টি টেস্টের মধ্যে ১৩টিতেই হেরেছে পাকিস্তান, বড় কারণ ব্যাটিং বিপর্যয়।

ব্যাটিংয়ের পাশাপাশি টেল-এন্ডার বা নিচের সারির ব্যাটারদের দুর্বলতাও দলকে ভোগাচ্ছে। ২০২৫ সালের শুরু থেকে পাকিস্তানের শেষ চার ব্যাটার গড়ে প্রত্যেক উইকেটে করেছে মাত্র ৯.৯১ রান, যা যেকোনো টেস্ট খেলুড়ে দেশের চেয়ে সর্বনিম্ন। অন্যদিকে মে ২০২৪ থেকে প্রতিপক্ষের শেষ চার ব্যাটারকে আউট করতে গিয়ে রেকর্ড ২৭.০২ রান খরচ করেছেন পাকিস্তানি বোলাররা। মূলত এই দুইয়ের পার্থক্যেই পাকিস্তানের টেস্ট পারফরম্যান্স আরও তলানিতে এসে ঠেকেছে।

১৯ আগস্ট লিডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হবে স্মিথের নতুন লড়াই। দুর্বল ব্যাটিং শুধরে দলকে জয়ের ধারায় ফেরানোই হবে তাঁর মূল চ্যালেঞ্জ।

  • সর্বশেষ