শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:৩৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ ফুটবলার জর্ডান হেন্ডারসন দুই বছরের চুক্তিতে চেলসিতে

স্পোর্টস ডেস্ক : দুই বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিলেন অভিজ্ঞ এই ইংলিশ মিডফিল্ডার। গত মৌসুমে ব্রেন্টফোর্ডের হয়ে ৩৪ ম্যাচ খেলার পর ফ্রি ট্রান্সফারে চেলসিতে নাম লেখালেন হেন্ডারসন। সোমবার স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি এক বিবৃতিতে তার সঙ্গে চুক্তির কথা জানায়।

সান্ডারল্যান্ডের একাডেমি থেকে উঠে এসে মূল দলে খেলে ২০১১ সালে লিভারপুলে যোগ দেন হেন্ডারসন। অ্যানফিল্ডে তিনি কাটান এক যুগ। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯২ ম্যাচ খেলেন এবং ২০২০ সালে অধিনায়ক হিসেবে দলকে জেতান প্রিমিয়ার লিগ শিরোপা। এছাড়া একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও দুটি লিগ কাপও তিনি জেতেন।

২০২৩ সালে তিনি লিভারপুল ছেড়ে সৌদি প্রো লিগের দল আল ইত্তিফাকে যোগ দেন, কিন্তু ছয় মাস পরই ক্লাবটি ছেড়ে নাম লেখান ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামে। গত বছর ব্রেন্টফোর্ডে যোগ দিয়ে ইংলিশ ফুটবলে ফেরেন তিনি।

দলটির হয়ে গত মৌসুমের পারফরম্যান্সের সুবাদে তিনি ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা করে নেন, কিন্তু খেলতে পারেন কেবল ছয় মিনিট। শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের জয়ের পর উদযাপনের সময় দুর্ঘটনায় কব্জি ও কনুইয়ের মাঝামাঝি অংশে চোট পেয়ে আসর থেকে ছিটকে যান তিনি।

  • সর্বশেষ