শিরোনাম
◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের ◈ বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই: চিফ প্রসিকিউটর ◈ ইং‌লিশ ফুটবলার জর্ডান হেন্ডারসন দুই বছরের চুক্তিতে চেলসিতে ◈ ভাইরাল ফোনালাপ ঘিরে ওসির বিরুদ্ধে ই'য়া'বা চাওয়ার অভিযোগ (অডিও) ◈ ঘরে মিলল একই পরিবারের তিন সদস্যের মরদেহ,, সবার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ ◈ নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ ◈ ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার অ্যাডাম আব্বাস ◈ এবার অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী ◈ নিউইয়র্কে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রক্তাক্ত নেতা; গ্রেপ্তার ১ (ভিডিও) ◈ বাংলাদেশসহ ৬০ দেশের ওপর মার্কিন শুল্ক, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার অ্যাডাম আব্বাস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার অ্যাডাম আব্বাস আগামী সপ্তাহে ঢাকায় আস‌ছেন। এছাড়া জাতীয় দলের প্রধান কোচ থমাস ডলির কোচিং স্টাফকে শক্তিশালী করতে তিন বিদেশি কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের মধ্যে রয়েছেন একজন গোলকিপিং কোচ ও দুই সহকারী কোচ।

অ্যাডাম আব্বাসের বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যেই বাংলাদেশ সফরে আসছেন অ্যাডাম আব্বাস। সফরকালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। তবে তার সফরের উদ্দেশ্য ও পূর্ণাঙ্গ সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাফুফে। যদিও সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।-- ইত্তেফাক

এদিকে জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলির সহকারী হিসেবে আরও তিন বিদেশি কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। নতুন এই নিয়োগের মাধ্যমে জাতীয় দলের কোচিং কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি। গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব নিতে আসছেন জার্মানির ক্রিস্তিয়ান বারবুচাক। 

৪৯ বছর বয়সী এই কোচ খেলোয়াড়ি জীবনে জার্মানি ও স্লোভাকিয়ার বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন। ২০০৩ সালে কোচিং ক্যারিয়ার শুরু করা বারবুচাক ২০১১-১২ মৌসুমে কাজাখস্তান জাতীয় দলের গোলকিপিং কোচ ছিলেন। সর্বশেষ ২০২৫-২৬ মৌসুমে অস্ট্রেলিয়ার শীর্ষ লিগের পার্থ এফসিতে কাজ করেছেন। বাংলাদেশ দলে এসে তিনি গোলরক্ষক শ্রাবণ ও মিতুল মারমাদের নিয়ে কাজ করবেন। 

সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন ভিয়েতনামের এনগুয়েন হোয়াঙ ল্যান। এএফসির 'সি' লাইসেন্সধারী এই কোচ গায়ানা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ভিয়েতনামের দ্বিতীয় বিভাগের ক্লাব ব্যাচ নিন এফসির সহকারী কোচ ছিলেন। ডুলির আরেক সহকারী হচ্ছেন জার্মানির রেনার্ড কার্ল স্টাম্ফ।

 ৬৪ বছর বয়সী সাবেক এই সেন্টার-ব্যাক ইউয়েফার প্রো লাইসেন্সধারী কোচ। সৌদি আরবের ক্লাব আল শাবাব ও আল ইত্তিফাকের প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। খেলোয়াড়ি জীবনে গালাতাসারাই ও এফসি কোলনের মতো ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়