শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক লুকাস হ‌র্নিচেক পাঁচ বছরের চুক্তিতে নিউক্যাসেলে

স্পোর্টস ডেস্ক : চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক লুকাস হর্নিচেককে পর্তুগালের ব্রাগা থেকে  ২ কোটি ৫৭ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড। পাঁচ বছরের চুক্তিতে সেন্ট জেমস পার্কে যোগ দিয়েছেন ২৪ বছর বয়সী এই গোলরক্ষক।

এর আগে, চলতি মৌসুমে রেইমস থেকে ২০ বছর বয়সী গোলরক্ষক ইভেন জাওয়েনকে দলে নিলেও অভিজ্ঞ প্রথম পছন্দের গোলরক্ষকের খোঁজ চালিয়ে! যাচ্ছিল নিউক্যাসেল। শেষ পর্যন্ত হর্নিচেকের রিলিজ ক্লজ সক্রিয় করে তাকে দলে ভেড়ালো ক্লাবটি।

চুক্তি সম্পন্ন করার পর নিউক্যাসেলের স্পেনে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দেন হর্নিচেক। নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, গত কয়েক দিন ছিল আবেগে ভরা। প্রথমবার এই প্রস্তাবের কথা শোনার পর থেকেই উত্তেজিত ছিলাম। এখন নিউক্যাসেলের অংশ হতে পেরে খুবই আনন্দিত।

নতুন একটি লিগে খেলার সুযোগ আমার জন্য দারুণ এক চ্যালেঞ্জ। তিনি বলেন, ক্লাবে আসার পর সবাই যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে, তাতে নিজেকে খুব স্বাচ্ছন্দ্য লাগছে। নিউক্যাসল যে ফুটবলপাগল একটি শহর, তা সবাই জানে। সেন্ট জেমস পার্কে ৫২ হাজার দর্শকের সামনে খেলার অপেক্ষায় আছি।

গত মৌসুমে ব্রাগার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হর্নিচেক। তার সাতটি ক্লিন শিটের ওপর ভর করে ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছেছিল পর্তুগিজ ক্লাবটি। পুরো প্রতিযোগিতায় এটিই ছিল কোনো গোলরক্ষকের সর্বোচ্চ ক্লিন শিটের রেকর্ড। এছাড়া, অপ্টার তথ্য অনুযায়ী, গত মৌসুমে পর্তুগিজ লিগে গোলরক্ষকদের মধ্যে সফল পাসের সংখ্যায় (৮৪৬) ছিলেন দ্বিতীয় এবং পাসিং নির্ভুলতায় (৭৫ শতাংশ) ছিলেন চতুর্থ। গত মৌসুমে নিউক্যাসেলের রক্ষণভাগ প্রত্যাশা পূরণ করতে পারেনি।

প্রিমিয়ার লিগে দলটি মাত্র আটটি ক্লিন শিট রাখতে সক্ষম হয় এবং ৫৫টি গোল হজম করে। গোলরক্ষক নিক পোপও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল করেন। আর ধারে খেলতে আসা অ্যারন রামসডেলও আস্থা অর্জন করতে ব্যর্থ হন।
এই পরিস্থিতিতে নতুন একজন নির্ভরযোগ্য গোলরক্ষক ছিল ক্লাবটির অন্যতম প্রধান লক্ষ্য। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার হর্নিচেক শারীরিক সক্ষমতার পাশাপাশি পেছন থেকে আক্রমণ গড়ে তোলার দক্ষতার জন্যও পরিচিত। যদিও ব্রাগার নিয়মিত একাদশে জায়গা করে নিয়েছেন মাত্র দেড় বছর আগে। তবুও তার সম্ভাবনা নিয়ে নিউক্যাসল বেশ আশাবাদী।

  • সর্বশেষ