শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা সভাপ‌তির প্রতি পূর্ণ সমর্থন জানালো আরব আ‌মিরাত ফুটবল অ‌্যা‌সো‌সি‌য়েশন 

স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপ‌তি জিয়ান্নি ইনফান্তিনোর গদি ট‌লোম‌লো। বিভিন্ন সময় নানান বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তোপের মুখে পড়া ফিফা প্রেসিডেন্ট সবশেষ এর টুর্নামেন্টগুলোকে বেসরকারিকরণের পরিকল্পনা করে ক্ষমতা হারানোর শঙ্কায়। বিশেষ করে ইউরোপের শীর্ষ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাকে সরাতে কোমর বেঁধে নেমেছে। তবে আশার আলোর দেখা পেলেন ইনফান্তিনো।

সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা সভাপতি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেছে। বিভিন্ন জাতীয় ফুটবল সংস্থার স্বার্থ রক্ষা করে এমন প্রতিটি উদ্যোগের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এই উপসাগরীয় দেশ।

ফিফা বিশ্বকাপসহ তাদের টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রি করার প্রস্তাব বাতিল করার পর এই সমর্থনের বার্তা এলো। ওই পরিকল্পনাটি বিশ্বজুড়ে ব্যাপক বিরোধিতার মুখে পড়েছিল। এমনকি ইউরোপীয় ইউনিয়ন আরও এক ধাপ এগিয়ে বিশ্বকাপ বয়কটের ঘোষণাও দিয়েছিল।

শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ানের নেতৃত্বাধীন ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য ইনফান্তিনোর সিদ্ধান্তকে স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়, প্রকল্পটি বাতিল করা আন্তর্জাতিক ফুটবল পরিবারের কল্যাণ সাধন করবে এবং এর ঐক্য বজায় রাখবে। একই সাথে খেলাধুলার উন্নয়ন, ভক্ত এবং ফুটবল সম্প্রদায়ের ভালোর জন্য ভবিষ্যতে প্রতিটি প্রস্তাব বিচক্ষণতার সঙ্গে ভেবেচিন্তে মূল্যায়ন করার আহ্বান জানানো হয়।

শেখ হামদান বিন মুবারক জোর দিয়ে বলেন, ফুটবলের সার্বিক উন্নয়ন তরান্বিত করে এবং আন্তর্জাতিক ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ রাখে, এমন সব উদ্যোগ ও প্রস্তাবকে সমর্থন করে ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতিটির শেষে ফুটবল সংস্থাটি ফিফা প্রধান হিসেবে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আস্থা পুনরায় ব্যক্ত করে।

  • সর্বশেষ