শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের দৌড়ে বড় ধরনের ধাক্কা লাগল। বিশ্বকাপ ফুটবলের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত প্রস্তাব দেওয়ায় ইনফান্তিনোর ওপর থেকে নিজেদের আনুষ্ঠানিক সমর্থন তুলে নিয়েছে ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ)। প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলস। 

তীব্র সমালোচনার মুখে ইনফান্তিনো ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) গঠনের সেই প্রস্তাব বাতিল করলেও তাঁর এক দশকের রাজত্ব এখন সংকটে।

সোমবার এক বিবৃতিতে ওয়েলস ফুটবল সংস্থা জানায়, ইনফান্তিনো ফুটবলের শীর্ষ পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘সুশাসন, সঠিক প্রক্রিয়া, নেতৃত্ব, নৈতিকতা, অংশীদারদের আস্থা রক্ষা ও সঠিক সিদ্ধান্তের অভাব—সব মিলিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর ওপর বিশ্ব ফুটবলের মসনদে থাকার মতো আস্থা আর এফএডব্লিউর নেই। ফুটবলের সর্বোচ্চ স্বার্থ রক্ষায় ব্যর্থতা এমন এক অপরাধ, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। --- টি স্পোর্টস

ওয়েলসের পাশাপাশি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ) ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে বলে জানা গেছে। একই সঙ্গে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফার অবস্থানের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে তারা। ম্যানচেস্টার সিটির সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম স্পষ্টই জানিয়েছেন, ইনফান্তিনো ফিফাকে নেতৃত্ব দেওয়ার জন্য ‘ভুল ব্যক্তি’।

বিতর্কিত এই পরিকল্পনার পর ইউয়েফা অনাস্থা প্রস্তাবের ইঙ্গিত দিয়েছে। জরুরি ফিফা কংগ্রেস ডাকার জন্য প্রয়োজন অন্তত ৪৩টি সদস্য দেশের সায়। তবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হলে সরাসরি ভোটাভুটিতে যাওয়ার ঝুঁকি হয়তো ইউয়েফা এখনই নেবে না। অন্যদিকে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও ইনফান্তিনোর নেতৃত্বের পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবি জানিয়েছে। গুঞ্জন রয়েছে, পরিস্থিতি বুঝে সংস্থাটির সভাপতি ভিক্টর মন্তালিয়ানি সভাপতির পদের জন্য লড়তে পারেন। অবশ্য এশিয়া ও আফ্রিকার কয়েকটি প্রভাবশালী ফুটবল সংস্থা—যেমন মরক্কো, মিসর ও কাতারের মতো দেশগুলো এখনো ইনফান্তিনোর পাশেই আছে।

তবে চাপ কমছে না ফিফা প্রধানের। এফএফই সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি নিরাপদে সংরক্ষণের নির্দেশ দিয়ে ইতোমধ্যে ফিফাকে আইনি নোটিশ পাঠিয়েছে ইউয়েফা। খুব শিগগিরই তারা আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। সব মিলিয়ে, ফিফায় ইনফান্তিনোর ক্ষমতার ভিত এখন বড় ধরনের ঝাঁকুনির মুখে।

  • সর্বশেষ