শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০২:০৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইংল্যান্ডের দ্বিতীয় স্ত‌রের দ‌লের বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ বাতিল করলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : টিম বা‌র্সেলোনার প্রী‌তি ম‌্যাচ খেলা হ‌চ্ছে না প্রেস্টনের বিপক্ষে। প্রতিপক্ষের খেলোয়াড় সংকটের কারণে ম্যাচটি বাতিল করেছে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। ইংল‍্যান্ডের দ্বিতীয় স্তরের ক্লাব প্রেস্টনের বিপক্ষে সোমবার খেলার কথা ছিল বার্সেলোনার। সেন্ট জর্জ পার্কে ম্যাচটি হওয়ার কথা ছিল দর্শকশূন্য মাঠে।

চোটের কারণে মূল দলের পর্যাপ্ত ফুটবলার না থাকায়, রিজার্ভ দলকে মাঠে নামানোর পরিকল্পনা করেছিল চ‍্যাম্পিয়নশিপের দল প্রেস্টন। এমন পরিস্থিতিতে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। এর পরিবর্তে দেশে ফেরার আগে একটি অনুশীলন সেশন করবে হান্সি ফ্লিকের দল।

নতুন মৌসুমের আগে ইংল্যান্ড সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বার্সেলোনা। বার্মিংহ্যামের বিপক্ষে প্রথম ম্যাচ টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে যায় তারা। দুই দলের মূল লড়াই ২-২ ড্র হয়েছিল।

  • সর্বশেষ