শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০২:১৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই

স্পোর্টস ডেস্ক : ফুটব‌লের প্রতি ব্রা‌জি‌লিয়ান‌দের গত তিন বছরে আগ্রহ উল্লেখযোগ্য হারে কমেছে। যদিও জনসংখ্যার বেশিরভাগই ফুটবলকে অনুসরণ করেন। 

ডাটাফোলহার জরিপে উঠে এসেছে, ১৬ বছর বা তার ঊর্ধ্বের ৬৪ শতাংশ ব্রাজিলিয়ান বলেছেন, ফুটবলে তাদের অনেক (২৮ শতাংশ) বা কিছু আগ্রহ (৩৫ শতাংশ) আছে। বাকি ৩৬ শতাংশ বলেছেন, তারা ফুটবল দেখেনই না।

এই বিষয়ে আগের জরিপের সঙ্গে তুলনা করা যাক। ২০২৩ সালে অনুষ্ঠিত জরিপে ৭২ শতাংশ উত্তর প্রদানকারী বলেছিলেন, তারা ফুটবল অনুসরণ করেন, ২৮% বলেছিলেন তাদের কোনো আগ্রহ নেই। মানে এবার ফুটবলে অনাগ্রহীর সংখ্যা ৮% কমেছে। এই গবেষণায় উঠে এসেছে, আরেকটি বড় ধরনের পার্থক্য। পুরুষদের মধ্যে ৭৭% বলেছেন, তারা ফুটবল অনুসরণ করেন। নারীদের মধ্যে এই হার ৫২%।

ব্রাজিল ফুটবলে আগ্রহ হারানোর অন্যতম কারণ হচ্ছে, নিকট অতীতে তাদের তেমন কোনো সাফল্য নেই। ২০১৯ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ২০০২ সালে জিতেছিল শেষ বিশ্বকাপ। তারপর সেরা সাফল্য তারা পেয়েছিল ২০১৪ সালে সেমিফাইনালে উঠে। আর শেষ আসরে ১৯৯০ সালের পর প্রথমবার শেষ ষোলোতেই থেমে গিয়েছিল তাদের বিশ্বকাপ যাত্রা। 

তাছাড়া দলের পারফরম্যান্সেও মন্ত্রমুগ্ধ হওয়ার মতো কিছু চোখে পড়ে না। ছন্দহীন তাদের খেলার ধরন। ব্রাজিল কি ফিরে পাবে তাদের নান্দনিক ফুটবল খেলার ধরন, তাহলেই হয়তো ব্রাজিলিয়ানদের ফুটবলের প্রতি আগ্রহ আবার ফিরবে!

  • সর্বশেষ