শিরোনাম
◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে যুক্তরা‌স্ট্রের বি‌শেষ দূত বল‌লেন, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০২:৩৮ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন মেসি

২০২৬ বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনের যোগ দিয়েছেন লিওনেল মেসি। রোববার (২ আগস্ট) মেজর লিগ সকারের ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়েই  বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামছেন আর্জেন্টাইন অধিনায়ক। 

শুক্রবার (৩১ জুলাই) মায়ামির অনুশীলনে যোগ দেন মেসি। ফিরেছেন তার জাতীয় দলের সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো ডি পলও। মায়ামির পরবর্তী ম্যাচের স্কোয়াডে তাদের দুজনকেই রাখা হয়েছে।

কলম্বাসের মুখোমুখি হওয়ার আগে মায়ামির কোচ গিলের্মো হোয়োস গণমাধ্যমকে বলেছেন, ‘(মেসি) অল্প সময় আগে এখানে এসেছে। তাই এখনও এ বিষয়ে (তারা খেলবে কি না) ভালোভাবে কথা বলার সুযোগ পাইনি। তবে আমরা আনন্দিত যে দুজনই (মেসি ও ডি পল) ফিরেছে।’ 

মেসিকে ছাড়াই দারুণ ফর্মে আছে মায়ামি। ১৭ ম্যাচ খেলে ১২ জয় ও এক ড্রয়ে তাদের অর্জন ৩৭ পয়েন্ট। গত ৯ মে থেকে শুরু হওয়া টানা জয়ের ধারা অব্যাহত রেখে সপ্তম জয়ের খোঁজে আছে দলটি। ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডজয়ী মায়ামি এবারও শিরোপার দৌড়ে বেশ ভালো অবস্থানে আছে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে মাঠে নামবে তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়