শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ১২:২৪ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে এলো ফিফা সভাপ‌তি

স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ব্যাপক বিরোধিতার মুখে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান প্রতিযোগিতাগুলোর অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা তিনি বাতিল করেছেন।ইনফান্তিনো বলেন, "প্রকল্পটি এমন বিভাজন তৈরি করেছে, যা এর মূল উদ্দেশ্যের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়''। তিনি বলেন, "ফলে এই প্রস্তাব আর এগিয়ে নেওয়া হবে না।

পরিকল্পনাটির সমর্থন আদায়ে ফিফার ২১১টি সদস্য দেশের প্রত্যেককে ৪ কোটি মার্কিন ডলার বা তিন কোটি পাউন্ড দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো। এই পরিকল্পনার আওতায় পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার কথা ছিল। --- বি‌বি‌সি বাংলা

advertisement

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫টি সদস্য সংস্থা বৃহস্পতিবার ভোট দিয়ে সিদ্ধান্ত নেয় যে পরিকল্পনাটি কার্যকর হলে তারা বিশ্বকাপ বয়কট করবে। ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর বলেছেন, এই প্রকল্পটি সম্পর্কে ফিফার নিজস্ব প্রশাসনকে প্রতারণার মাধ্যমে বিভ্রান্ত করা হয়েছিল।

এদিকে ইনফান্তিনোর বৈশ্বিক কৌশল ও সুশাসনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করে বলেছেন, এটি ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি এবং ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখার শামিল। এর আগে আরও দুটি বড় আঞ্চলিক ফুটবল কনফেডারেশনও এই পরিকল্পনার বিরোধিতা করে।

advertisement

উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এবং চলতি গ্রীষ্মের বিশ্বকাপের আয়োজক কনকাকাফ জানিয়েছে যে, এর সদস্যরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। সূত্রমতে, এই অঞ্চলের অধিকাংশ সংগঠনই ইনফান্তিনোর ওপর আস্থা হারাচ্ছে বা হারিয়ে ফেলেছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি জানিয়েছে যে, তারা উয়েফা ও কনকাকাফের সঙ্গে সংহতি প্রকাশ করছে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, "ফিফার নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো সঠিক ব্যক্তি নন।

advertisement

৫৬ বছর বয়সি ইনফান্তিনো আগামী মার্চে ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য পুনর্নির্বাচনের চেষ্টা করবেন। তিনি বলেছেন, "এখন তিনি ফুটবলের যৌথ স্বার্থের চেতনা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও একত্রিত করতে চান।

  • সর্বশেষ