শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০১:০৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের বাংলা‌দেশ সফর নিশ্চিতে সরকারের সহায়তা চাইলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : ভারতের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে সেই অনিশ্চয়তা দূর করতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত করতে এবার সরকারের সহযোগিতা চেয়েছে বিসিবি। ভারতের ক্রিকেট দলকে নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আনতে সরকারিভাবে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বোর্ড।

ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিসিবি সভাপতি তামিম ইকবাল নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। পরে বিষয়টি নিয়ে জানতে চাইলে তামিম বৈঠকের বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাননি।

জানা গেছে, বিসিবি সরকারের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ সেপ্টেম্বরে ভারতকে স্বাগত জানানোর জন্য পুরোপুরি প্রস্তুত,বিষয়টি যেন ভারতীয় কর্তৃপক্ষকে আশ্বস্ত করা হয়। তবে এখন পর্যন্ত সিরিজ নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। সূচি অনুযায়ী, ভারত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এর আগে ২৯ জুলাই তামিম ইকবাল বলেছিলেন, 'আমরা সিরিজ নিয়ে আশাবাদী। তবে আমার কিছু সীমারেখা আছে, যেটা আমি অতিক্রম করতে পারি না।
 
বিসিবি সভাপতির করা এই মন্তব্য থেকেই স্পষ্ট হয়েছিল, বিষয়টি  আর শুধুই ক্রিকেট বোর্ডের হাতে নয়; সরকারিভাবেও উদ্যোগ প্রয়োজন। মূলত ২০২৪ সালে এই সফর হওয়ার কথা থাকলেও বাংলাদেশের রাজনৈতিক পটভূমির কারণে সিরিজটি স্থগিত হয়। পরে ২০২৫ সালে সিরিজটি পুনরায় আয়োজনের কথা উঠে এলেও করা হলেও দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে সেটিও অনিশ্চয়তায় পড়ে।

তবে দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি পরিস্থিতিকে ইতিবাচক করেছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী ১২-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও জানিয়েছেন, 'আমরা দু’দেশই একমত যে পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এবং সার্বভৌম সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।

এদিকে বিসিবি এখনও তাদের সম্প্রচারস্বত্বের ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) চূড়ান্ত করেনি। বোর্ড-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভারতের সফর নিয়ে ইতিবাচক সংকেত পাওয়ার অপেক্ষাতেই এই সিদ্ধান্ত ঝুলে আছে।

  • সর্বশেষ