স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই বিশ্বকাপ জিতেছে স্পেন। নতুন মরশুম শুরুর আগে ছুটির মেজাজে ফুটবলাররা। এর মধ্যেই নয়া গুঞ্জন লামিনে ইয়ামালকে নিয়ে। ১৯ বছরেই নাকি বাবা হতে চলেছেন স্প্যানিশ তারকা। সম্প্রতি তাঁর নতুন প্রেমিকা ইনেস গার্সিয়া সোশাল মিডিয়া একটি ভিডিও দিয়েছেন। তা থেকেই জল্পনার শুরু। কিন্তু সত্যিটা কী?
২১ বছর বয়সি ইনেস সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। টিকটকে তাঁর ৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে। আর ইনস্টাগ্রামে আছে দেড় লক্ষের বেশি ফলোয়ার। বিভিন্ন সোশাল মিডিয়া প্লাটফর্মে পোশাকের সাজগোজ, ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইল নিয়ে ভিডিও শেয়ার করেন। সোশাল মিডিয়ার মাধ্যমেই দু'জনের আলাপ। বেশ কিছুদিন সম্পর্ক গোপনে রাখার পর প্রেমের কথা প্রকাশ্যে জানান দু'জনেই। ---- সংবাদপ্রতিদিন
বিশ্বকাপের মঞ্চেও দু'জন একসঙ্গেই ছিলেন। এর আগে ২০২৪-এ ইউরো চ্যাম্পিয়ন হয় স্পেন। সেখানে ইয়ামালের সঙ্গে ছিলেন প্রাক্তন প্রেমিকা নিকি নিকোলে। তবে মনঃসংযোগে ঘাটতি হচ্ছে সাত বছরের বড় আর্জেন্তিনীয় গায়িকার সঙ্গে ব্রেক-আপ করেন। ২০২৬-র শুরু থেকেই ইনেসের সঙ্গে প্রেম শুরু। আপাতত দু'জনে ফ্রান্সের সেন্ট ট্রোপেজে ছুটি কাটাচ্ছেন।
সম্প্রতি টিকটকে ইনেস একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওটিতে অনেক অন্তঃসত্ত্বা মহিলাদের ছবি দেখানো হয়। তাতে একটি আবেগঘন বার্তা ছিল, ‘অন্য একটি হৃদয়কে নিজের গর্ভে ধারণ করার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।’ এই পোস্টটি দেখার পর ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে। অনেকেই ভাবছেন, এটি কি কোনও ইঙ্গিত? নাকি ইনেস ভিডিওটি ভালো লেগেছে বলে শেয়ার করেছেন?
ইয়ামাল বা ইনেস দু'জনেই এই নিয়ে মুখ খোলেননি। ফলে জল্পনাই সার। ১৯ বছর বয়সে বার্সেলোনা তারকা সত্যিই বাবা হচ্ছেন কি না, তা নিশ্চিত করে বলার মতো কোনও প্রমাণ নেই। ভিডিওটি শুধুই ইনেস গার্সিয়ার সাধারণ একটি রি-পোস্ট হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এই মুহূর্তে দু'জনে ছুটি কাটাচ্ছেন এবং টিকটকে ভিডিও পোস্ট করছেন। যেখানে ইয়ামাল বলছেন, "আমার প্রেমিকার থেকে সুন্দর কাউকে দেখাতে পারলে আমি ভ্রূ তুলে ফেলব।" ইনেসের পোস্ট করা ভিডিওটি নিয়ে অনেকে অখুশি। নেটিজেনদের একাংশের দাবি, ইয়ামালের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য ইনেস আগের ৫ বছরের সম্পর্ক ভেঙেছেন। এই নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্টও ভাইরাল হয়।
যেখানে ইনেসের পুরনো প্রেমিকা দাবি করে একজন পোস্ট করেন যে, 'তুমি চলে গেছ বলে কখনও কিছু বলিনি। কিন্তু এখন তুমি বলছ, আমরা নাকি কখনও সম্পর্কেই ছিলাম না। আমরা শুধু বন্ধু ছিলাম। এরকম কেন করছ?' তবে এই পোস্টটিও ভুয়ো। ইনেসের আগের প্রেমিকা এরকম কোনও পোস্ট করেননি।
ওই পোস্টে যাঁকে ইনেসের প্রেমিক বলা হচ্ছে, সে তাঁর ঘনিষ্ঠ বন্ধু। ওই পোস্টে আরও বলা হয়, '২ মিলিয়ন ফলোয়ার নিয়ে নিজেকে সেলিব্রিটি ভাবছ? জীবনে এখানে শেষ হয়ে যাবে না। তুমি ইয়ামালকে ভালোবাসো না। তুমি আসলে সন্তানের জন্ম দিয়ে ইয়ামালকে ফাঁদে ফেলতে চাইছ?'