শিরোনাম
◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে মিললো বোমা সদৃশ বস্তু (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সার্জিও গর: একসঙ্গে কাজ করলে মিলবে বাস্তব ফল ◈ সৌদি আর‌বের প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী? ◈ গালিগালাজ কোনো সমস্যার সমাধান নয়, যারা আমাকে গালি দিয়েছে, তাদের ক্ষমা করে দিলাম: ভিডিও বার্তায় মোদি ◈ উড়ন্ত বিমানের ডানায় জ্যান্ত সাপ! ভিডিও ভাইরাল ◈ বিশ্বকাপে বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে এলো ফিফা সভাপ‌তি ◈ অ‌নেক সি‌নিয়র খে‌লোয়াড় বাদ দি‌য়ে নতুনদের নিয়ে ব্রা‌জিল দল গড়‌ছেন কোচ আনচেলত্তি ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে নানা সমীকরণ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌বি‌সি‌বি সভাপ‌তি তা‌মিম ইকবাল হঠাৎ কে‌নো ভারতে গেলেন? 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূর্বাচলে আধুনিক ক্রিকেট সেন্টার অব এক্সিলেন্স গড়ার পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে।  সেই পরিকল্পনার অংশ হিসেবেই ভারতের বেঙ্গালুরু সফরে গেলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার বিকেলে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

সফরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অত্যাধুনিক সেন্টার অব এক্সিলেন্স ঘুরে দেখবেন তামিম। বিশ্বের অন্যতম আধুনিক এই ক্রিকেট কমপ্লেক্সের প্রশিক্ষণ ব্যবস্থা, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স, পুনর্বাসন সুবিধা এবং পরিচালনা কাঠামো কাছ থেকে পর্যবেক্ষণ করবেন তিনি।

সফরে তাঁর সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম।

বুধবার অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট সেন্টার অব এক্সিলেন্স নির্মাণের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পের কাজ দ্রুত শুরু করার নির্দেশনা দিয়েছেন বিসিবি সভাপতি।

বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, পূর্বাচলের এই কমপ্লেক্সে থাকবে আন্তর্জাতিক মানের ইনডোর ও আউটডোর অনুশীলন সুবিধা, স্পোর্টস সায়েন্স ও বায়োমেকানিক্স ল্যাব, ফিটনেস ও স্ট্রেংথ কন্ডিশনিং সেন্টার, আধুনিক জিম এবং ক্রিকেটারদের দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো।

বিসিবির বিশ্বাস, বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্স থেকে অর্জিত অভিজ্ঞতা ও ধারণা পূর্বাচলের প্রকল্পের নকশা, অবকাঠামো এবং পরিচালনা পরিকল্পনা চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে সফর চলাকালে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে তামিম ইকবালের সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যেখানে উঠে আসতে পারে সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের আলোচনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়