শিরোনাম
◈ গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজি: বৈদেশিক মুদ্রা ও ভর্তুকিতে রেকর্ড চাপের আশঙ্কা ◈ চাকরির স্বপ্নে মানবপাচার, স্ক্যাম সেন্টার থেকে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা ◈ ক্রিকেট বিশ্বকাপের দলেও বেশি ক্রিকেটার চাই! ফুটবল বিশ্বকাপ দেখে দাবি অস্ট্রেলিয়ার ◈ ডেসকাটের পর এবার আরেক কোচ ভারতীয় দ‌লের দায়িত্ব ছাড়‌লেন ◈ মেট্রোরেল লাইন-৫: অর্থসংকটে চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার ◈ বগুড়ায় চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা ◈ জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ১৭ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ◈ ‘এটা তো সবে শুরু’: ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কী? ◈ সংবিধানে বড় পরিবর্তনের পথে, বাড়ছে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ◈ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক‌য়েক দি‌নের বিশ্রাম শেষে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন ‌লিও‌নেল মেসি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ব্যস্ততা শেষে কয়েক দিনের জন্য নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন লিওনেল মেসি। সেই বিরতি শেষ করে আবারও ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ফাইনালের হতাশা পেছনে ফেলে এখন তার লক্ষ্য ক্লাব ফুটবলে নতুন করে ছন্দে ফেরা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৫ আগস্ট লিগস কাপে অ্যাথলেটিকো সান লুইসের বিপক্ষে ম্যাচেই আবার মাঠে দেখা যেতে পারে তাকে।

বুধবার (২৯ জুলাই) অনুশীলনে যোগ দেন মেসি। বিশ্বকাপ শেষে মানসিক ও শারীরিকভাবে সতেজ হওয়ার জন্য কয়েক দিন পরিবারের সঙ্গে রোজারিওতে কাটিয়েছিলেন তিনি। বিরতি শেষে দলের সঙ্গে যোগ দেয়ায় স্বস্তি ফিরেছে ইন্টার মায়ামি শিবিরেও।

মেসির ফেরার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুশীলন মাঠে খেলোয়াড়দের প্রবেশের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবিগুলোর ক্যাপশনে লেখা ছিল, ‘আজ আগমনগুলো যেন একটু ভিন্ন অনুভূতি নিয়ে এলো। --- চ‌্যা‌নেল২৪

প্রকাশিত ছবিতে মেসিকে দেখা যায় চিরচেনা স্বাভাবিক ভঙ্গিতে। এক হাতে তার প্রিয় মাতে পানীয়, অন্য হাতে সোনালি রঙের একটি থার্মোস। কাঁধে ছিল বুটের ব্যাগ। পরে ক্লাবটি একটি ভিডিওও প্রকাশ করে, যেখানে সতীর্থদের নেতৃত্ব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারীকে শুভেচ্ছা জানাতে দেখা যায় মেসিকে।

বিশ্বকাপ শেষ হওয়ার পর নতুন মৌসুমের লড়াইয়ে ইতিমধ্যে নেমে পড়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের প্রথম দুই ম্যাচে শিকাগো ফায়ার ও মন্ট্রিয়লকে হারিয়েছে দলটি। আগামী শনিবার লিগের শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বাস ক্রু। তবে ধারণা করা হচ্ছে, ওই ম্যাচে মেসিকে ঝুঁকি নিয়ে খেলানো হবে না। তিনি গ্যালারি থেকেই সতীর্থদের খেলা দেখতে পারেন।

তবে মাঠে ফিরতে খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার, ৫ আগস্ট লিগস কাপে অ্যাথলেটিকো সান লুইসের বিপক্ষে ম্যাচেই আবার ইন্টার মায়ামির জার্সিতে দেখা যেতে পারে আটবারের ব্যালন ডি'অরজয়ীকে। প্রতিযোগিতাটি মেসির জন্য বিশেষও বটে। উত্তর আমেরিকায় পাড়ি জমানোর পর ইন্টার মায়ামির হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন এই লিগস কাপেই।

এদিকে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী এমএলএস অল-স্টার ম্যাচেও খেলার জন্য মনোনীত হয়েছিলেন মেসি। এমএলএসের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া দলটির প্রতিপক্ষ মেক্সিকান লিগের অল-স্টার দল। তবে বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলার কারণে তাকে এই ম্যাচ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ফলে শার্লটে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে খেলতে হচ্ছে না আর্জেন্টাইন তারকাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়