শিরোনাম
◈ গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজি: বৈদেশিক মুদ্রা ও ভর্তুকিতে রেকর্ড চাপের আশঙ্কা ◈ চাকরির স্বপ্নে মানবপাচার, স্ক্যাম সেন্টার থেকে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা ◈ ক্রিকেট বিশ্বকাপের দলেও বেশি ক্রিকেটার চাই! ফুটবল বিশ্বকাপ দেখে দাবি অস্ট্রেলিয়ার ◈ ডেসকাটের পর এবার আরেক কোচ ভারতীয় দ‌লের দায়িত্ব ছাড়‌লেন ◈ মেট্রোরেল লাইন-৫: অর্থসংকটে চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার ◈ বগুড়ায় চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা ◈ জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ১৭ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ◈ ‘এটা তো সবে শুরু’: ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কী? ◈ সংবিধানে বড় পরিবর্তনের পথে, বাড়ছে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ◈ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেসকাটের পর এবার আরেক কোচ ভারতীয় দ‌লের দায়িত্ব ছাড়‌লেন

স্পোর্টস ডেস্ক : ভারতের কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। গত মঙ্গলবার ভারতের সহকারী কোচের দায়িত্ব ছেড়েছিলেন রায়ান টেন ডেসকাট। এবার দায়িত্ব ছাড়ছেন দলের আরেকজন কোচ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। --- ডেইলি ক্রিকেট

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দিলীপের জায়গায় দায়িত্ব পাওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন ভারতের জাতীয় ক্রিকেট একাডেমি 'সেন্টার অব এক্সিলেন্স'-র কোচ শুভদীপ ঘোষ।

রাহুল দ্রাবিড় প্রধান কোচ থাকাকালীন সময়েই আর. শ্রীধরের উত্তরসূরি হিসেবে ভারতের ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছিলেন টি দিলীপ। পরশ মাত্রে ও বিক্রম রাঠোরের সঙ্গে তিনি তখন সাপোর্ট স্টাফে যোগ দিয়েছিলেন। পরে গৌতম গম্ভীর প্রধান কোচ হওয়ার পর আগের স্টাফদের মধ্যে একমাত্র দিলীপই তার দায়িত্বে বহাল ছিলেন।

২০২৪ সালে গম্ভীরের কোচিং স্টাফে যোগ দেওয়ার পর দিলীপের চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের মে পর্যন্ত। পরে তা অস্থায়ীভাবে বাড়িয়েছিল বিসিসিআই। সেই চুক্তি অনুযায়ীই ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তিনি।

তবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ভারতের দুর্বল ফিল্ডিং, বিশেষ করে একের পর এক সহজ ক্যাচ হাতছাড়া হওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত সেই সমালোচনা থেকে বেরিয়ে আসার আর সুযোগ পেলেন না দিলীপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়