শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের কাছে হারের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের প্রায় প্রত্যেকেই নিজেদের অবস্থান ধরে রেখেছেন। বুধবার (২৯ জুলাই) হালনাগাদ হওয়া নতুন আইসিসি র‍্যাঙ্কিং দেখে এমনটাই প্রকাশ পেয়েছে। এর আগের র‍্যাংকিং টেবিলে থাকা প্রায় প্রত্যেকেই রয়েছেন কাছাকাছি বা একই পজিশনে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান এ রয়েছে অস্ট্রেলিয়া।

ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অবস্থানের পরিবর্তন না ঘটলেও টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট হারায় একধাপ পিছিয়ে ৯ এ অবস্থান করছে টাইগাররা। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে ৯০ রানের অসধারণ জয়ে ৮ এ উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

advertisement

এদিকে, ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম ১ ধাপ পিছিয়েছে ১৮ তে  নেমে গেলেও দেশের হয়ে সেয়ার অবস্থানটা তারই। অন্যদিকে, ইনজুরিতে জর্জরিত লিটন জিম্বাবুয়ের বিপক্ষে না খেললেও ২ ধাপ এগিয়ে ২৩ এবং শান্ত ১ ধাপ এগিয়ে অবস্থান করছে ২৯ নম্বরে। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে রয়েছেন অজি ব্যাটার ট্রাভিস হেড।

ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছে তাওহীদ হৃদয়, আগের মতোই ২২তম অবস্থানে রয়েছেন তিনি। এছাড়া, তানজিদ হাসান ওয়ানডেতে  ২৫ নম্বরে থাকলেও টি-২০ তে আছে ২০ এ।

advertisement

টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের অবস্থাও প্রায় একই রকম। আগের মতোই  র‍্যাঙ্কিংয়ে ১১ তম স্থানে রয়েছে জাতীয় টেস্ট দলের নির্ভরযোগ্য স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের মতো র‍্যাঙ্কিংয়ে একই অবস্থানে রয়েছে মেহেদী মিরাজ। তিনি রয়েছেন ২৭ নম্বরে। টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা।

ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ আছেন বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে, তবে, পিছিয়েছেন ১ ধাপ। বরতমানে তিনি আছেন  নবম অবস্থানে। এছাড়া, তাসকিন এক ধাপ এগিয়ে আছেন ১৮ তে। টি-২০ তে বাংলাদেশের হয়ে বনাসিম আছেন ১২তম অবস্থানে।

advertisement

একমাত্র অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়েই ভালো অবস্থান দেখিয়েছে বাংলাদেশ। তবে সেটাও শুধুই মেহেদী মিরাজের জন্য। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আগের ৩ মতোই নম্বরে অবস্থান করছেন তিনি। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারতের রবীন্দ্র জাদেজা।

টেস্টের মতো ওয়ানডে অলরাউন্ডার র‍্যাকিংয়েও বাংলাদেশের হয়ে সবার ওপরে  মিরাজ, অবস্থা করছেন দ্বিতীয় অবস্থানে। তবে করুণ অবস্থা টি-২০ র‍্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। ১০ বা ২০ নয়, সরারসরি ৩৯ নম্বরে এওয়েছেন শেখ মেহেদী হাসান।

  • সর্বশেষ