শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০১:০৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সা‌কিব আল হাসা‌নের বি‌শ্লেষণ:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড কিংবা নাথান লায়নের মতো তারকাদের দলে রেখে স্বাগতিকরা যেন স্পষ্ট বার্তা দিল—তারা কোনো ফাঁকফোকর রাখতে চায় না। এই শক্তিশালী দল ঘোষণার খবরকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অগ্রগতি হিসেবে দেখতে চাইছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ভাবছেন ভিন্ন। তার মতে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে সেরা দলই সবাই খেলায়।

সাকিবের মতে, এর পেছনে মূল কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশ এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার ধারাবাহিক পেশাদারিত্ব।

ভারতীয় গণমাধ্যম রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল নিয়ে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো টেস্ট ক্রিকেটকে ভীষণ গুরুত্ব দেয়। তারা কার বিরুদ্ধে খেলছে বা কোথায় খেলছে, সেটির চেয়েও নিজেদের সেরা শক্তিতে মাঠে নামাকেই প্রাধান্য দেয়। তাই তারা সেরা দল বেছে নিয়েছে দেখে আমি মোটেও অবাক হইনি।’

এর পেছনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) সমীকরণটি মনে করিয়ে দিয়ে টাইগার অলরাউন্ডার যোগ করেন, ‘আমার মনে হয় এই সিরিজটি যেহেতু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই তারা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাতে চায় না। তাছাড়া তাদের সব খেলোয়াড় পর্যাপ্ত বিশ্রামে ছিল, তাই সহজেই সেরা একাদশ মাঠে নামাতে পারছে।

সাকিবের এই বিশ্লেষণ থেকে পরিষ্কার—ঘরের মাঠে বাংলাদেশকে কেবল প্রতিপক্ষ হিসেবে সম্মান দেখানোই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি পয়েন্ট নিশ্চিত করতেই অজিরা তাদের সেরা অস্ত্রগুলো নিয়ে মাঠে নামছে।

আগামী ১৩ আগস্ট থেকে ডারউইনে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে সর্বশেষ টেস্ট খেলার সুযোগ বাংলাদেশ পেয়েছিল ২৩ বছর আগে। সেবারও সেরা দলই খেলিয়েছিল তারা। বাংলাদেশের ইতিহাসের সেরা তারকা সাকিবের তখন আন্তর্জাতিক অভিষেক হয়নি, এবার সিরিজের আগে তার আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা থেমেই গেছে।

  • সর্বশেষ