শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ ওভারে হৃদ‌য়ের ব‌্যা‌টিং ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা কিংস

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করা তাওহিদ হৃদয় শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে দারুণ একটি ম্যাচ খেলেছেন। সম্প্রতি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করা তাওহিদ হৃদয়। তার শেষ ওভারের চারটি ছক্কায় তার দল বড় আগে ব্যাট করে বড় সংগ্রহ তুলেছিল জাফনা কিংস। পরে সাকিব আল হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাফনা জয় তুলেছে ১৯ রানে। এ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে জাফনা।

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় কলম্বো ক্যাপস। আগে ব্যাট করা জাফনা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে, জাফনা জয় পায় ১৯ রানে।

জাফনার ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৬৫ বলে ৯৫ রান করে আউট হন। তার ইনিংসে ১২টি চার ও তিনটি ছক্কার মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার কামিল মিশারা। শেষ ওভারে চারটি ছক্কা মেরে তৃতীয় সর্বোচ্চ ৩১ রান করেন তাওহীদ হৃদয়।

কলম্বো ক্যাপসের জিমি নিশায় সর্বোচ্চ ২টি উইকেট নেন। একটি উইকেট নেন মুজিব উর রহমান।

বড় লক্ষ্যে ব্যাটে নেমে শুরুতেই উইকেট হারায় কলম্বো। সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার সাদিরা সামারাবিক্রমা। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক কামিন্দু মেন্ডিস। এছাড়া ২৬ রান আসে মিলান রথনায়েকের থেকে।

জাফনার দিলশান মাদুশঙ্কা নেন সর্বোচ্চ ৩টি উইকেট। ২টি উইকেট নেন লিজাড উইলিয়ামস। এছাড়া একটি করে উইকেট নেন মো. সিরাজ, ট্রাভিন ম্যাথিউ এবং দুনিথ ভেল্লালেগে।

  • সর্বশেষ