শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৫:৪১ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না নেইমার

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন। জাতীয় দলের জার্সিতে তাঁর দীর্ঘ ১৬ বছরের পথচলা শেষ হল।

স্যান্টোসের হয়ে কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৪ বছর বয়সী এই তারকা। ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর থেকেই তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে চলছিল নানা জল্পনা। 

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শেষ হয় শেষ ষোলোতেই। নরওয়ের কাছে হারের ম্যাচটিই হয়ে ওঠে নেইমারের জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। বিদায়ের মুহূর্তে কোনও আক্ষেপ নেই বলেও জানিয়েছেন তিনি। বরং ব্রাজিলের হলুদ জার্সির জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছেন বলেই দাবি করেছেন এই ফরোয়ার্ড।

নেইমার বলেন, জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ইতিহাস তৈরি করেছি, অনেক আনন্দ পেয়েছি। আমি আমার রক্ত, জীবন দিয়ে খেলেছি। সবসময় হলুদ জার্সির জন্য লড়াই করেছি। কিন্তু এখন আর আমি তা করতে চাই না।

নেইমারের অবসরের মধ্য দিয়ে ব্রাজিল ফুটবলের অন্যতম সেরা আন্তর্জাতিক কেরিয়ারের সমাপ্তি হলো। জাতীয় দলের হয়ে তিনি সর্বোচ্চ গোলদাতার মর্যাদা অর্জন করেছেন এবং একাধিক বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকে ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। 

সমালোচনা ও বিতর্কের মাঝেও মাঠে নিজের অবদান রেখেছেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে স্যান্টোসের  ৪-২ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলকে কোপা সুদামেরিকানার শেষ ষোলোয় পৌঁছে দিয়েছেন তিনি। পরবর্তী রাউন্ডে স্যান্টোসের প্রতিপক্ষ ইকুয়েডরের ক্লাব ম্যাকার। ব্রাজিলের হলুদ জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে। যদিও ক্লাব ফুটবল খেলবেন তিনি। ব্রাজিল ফুটবলে বড় এক শূন্যতা তৈরি হল নেইমারের বিদায়ে।

  • সর্বশেষ