শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ১১:২৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির তিন ছেলের ফুটবল যাত্রা, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ার শেষ বেলায় এসে পৌঁছেছে। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা যেকোনও দিন দিতে পারেন অবসরের ঘোষণা। তবে মেসির অবর্তমানে ভক্তরা স্বপ্ন দেখেন তার তিন ছেলে- থিয়াগো, মাতেও বা চিরোর কেউ একজন হয়ে উঠুক তাদের বাবার মতো তারকা ফুটবলার। যদিও ছোটবেলা থেকেই তিন জনই বাবার কাছ থেকে ফুটবল দীক্ষা নিচ্ছেন। পাশাপাশি খেলছেন ক্লাবের হয়েও। আজ জানবো মেসির তিন ছেলের কে কোন পায়ে ও কোন পজিশনে ফুটবল খেলে।

থিয়াগো মেসি: জন্ম ২ নভেম্বর ২০১২। এ বছরের নভেম্বরেই ১৪-তে পার রাখবে মেসি ও অ্যান্তোনেলা রোকোজ্জুর প্রথম সন্তান। তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়াতে, যেখানে তার বাবারও ফুটবলের হাতেখড়ি।

advertisement

তবে ২০২১ সালে মেসি বার্সেলোনা ছেড়ে পাড়ি জমান ফ্রান্সের পিএসজিতে। সে ক্লাবের ইয়ুথ সিস্টেমে যুক্ত হয় থিয়াগো মেসিও। সেখানেই ফুটবল চালিয়ে যায় এ খুদে ফুটবলার। ২০২৩ সালে বাবার সঙ্গে চলে আসে ইন্টার মায়ামিতে। সেখানেই এখন অনূর্ধ্ব-১৩ দলের ফুটবলার লিওনেল মেসির প্রথম সন্তান।

তবে থিয়াগো ফুটবলে বাবার পজিশন অনুকরণ করছে না। তার বাবা আক্রমণভাগে খেললেও থিয়াগো নিজেকে তৈরি করছে একজন মধ্যমাঠের নিখুঁত ফুটবলার হিসেবে। ডিফেন্সিভ কিংবা সেন্ট্রাল মিডে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করলেও সে অ্যাটাকিং মিডেও খেলতে পারে। ইতোমধ্যে তার বেশ কিছু পাস ও ট্যাকলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে ডান পায়ের ফুটবলার।

advertisement

মাতেও মেসি: ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জন্ম। বয়স ১০, আগামী সেপ্টেম্বরে ১১ পূর্ণ হবে। সে বর্তমানে ইন্টার মায়ামির ইয়ুথ অ্যাকাডেমিতে ফুটবল দীক্ষা নিচ্ছে। সেও তার বড় ভাইয়ের মতো ডান পায়ের ফুটবলার। তবে সে নিজেকে আক্রমণভাগের একজন ফুটবলার হিসেবে গড়ে তুলছে। ইতোমধ্যে তার গোল, ড্রিবলিং, বল ক্যারিংয়ের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাতেওর গোল স্কোরিং ক্ষমতাকে তার বাবার সঙ্গে তুলনা করেন অনেকে। 

চিরো মেসি: জন্ম মার্চ ২০১৮। বয়স ৮। মেসির ছোট ছেলেও ইন্টার মায়ামির ইয়ুথ অ্যাকাডেমিতে ফুটবল শিখছে। চিরো তার বড় দুই ভাইয়ের মতোই ডান পায়ের ফুটবলার। সে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবেই গড়ে উঠছে। ইতোমধ্যে ফ্রি-কিক থেকে তার করা এক গোল সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে। তার ফুটবল স্কিল নিয়েও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

advertisement

মেসির তিন সন্তান একই জেনারেশনের ফুটবলার হিসেবে বেড়ে উঠলেও তারা একই পজিশনে খেলে না। এটা সম্ভবত মেসি একজন ফুটবল জিনিয়াস হিসেবে সেট করে দিয়েছেন। কেননা, তিন ভাই একই পজিশনে খেললে একই দলে একই সময়ে তাদের জায়গা হবে না। সে কারণেই হয়তো তারা ছোটবেলা থেকেই ভিন্ন ভিন্ন পজিশনের ফুটবলার হিসেবে বেড়ে উঠছে।

 

  • সর্বশেষ