শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হা‌রি‌য়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তা‌নের মা‌টি‌তে এক‌চে‌টিয়া প্রাধান‌্য বিস্তার ক‌রে খে‌লে উজবেকিস্তানকে সরাসরি তিন সেটে হারিয়ে কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে মঙ্গলবার ৩-০ সেটের জয়ে শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেল লাল-সবুজের দেশ।

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সাময়িক উত্তেজনা তৈরি হলেও রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। তবে পুরো ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশেরই।

সেমিফাইনালের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। প্রথম সেটে হরসিত, সুজন ও মাসুদদের দুর্দান্ত নৈপুণ্যে ২৫-২১ পয়েন্টে এগিয়ে যায় দল। দ্বিতীয় সেটেও একই ধারাবাহিকতা ধরে রেখে ২৫-২০ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে উজবেকিস্তান।

শুরুর দিকে কিছুটা প্রতিরোধ গড়লেও সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের আক্রমণের সামনে তা ভেঙে পড়ে। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ২৫-১৯ ব্যবধানে সেট জিতে ৩-০ ব্যবধানে ম্যাচ নিশ্চিত করে ফাইনালের টিকিট কেটে নেয় বাংলাদেশ।

চলতি আসরে এটি বাংলাদেশের পঞ্চম জয়। রাউন্ড রবিন পর্বে পাঁচ ম্যাচের মধ্যে কেবল স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছিল দল।

অন্যদিকে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার সেমিফাইনালে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি তারা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার।

  • সর্বশেষ