শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেটে কোচ নিয়ে নয়া বিতর্ক

লক্ষ্মণ ও গম্ভীরকে নিয়ে চলছে বিতর্ক।

স্পোর্টস ডেস্ক : জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের দাপুটে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় শুধু খারাপ সময়ের অবসানই ঘটায়নি, বরং দলের কোচিং নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে হার, আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ খোয়ানো এবং ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে পরাজয়ের ধাক্কা কাটিয়ে জিম্বাবোয়ে সফরে নতুন উদ্যমে ফিরে আসে ভারতীয় দল।

এই প্রত্যাবর্তনের নেপথ্যে ছিলেন অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ। বিসিসিআই প্রকাশিত একটি ড্রেসিংরুম ভিডিও প্রকাশ্যে আসার পর লক্ষ্মণকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে অধিনায়ক শ্রেয়স আইয়ার ও লক্ষ্মণের আবেগঘন বক্তব্য ভাইরাল হয়ে যায়। এরপরই সমর্থকদের একাংশ দাবি তোলে, গৌতম গম্ভীরের পরিবর্তে লক্ষ্মণকে স্থায়ী হেড কোচ করা হোক। 

advertisement

তবে বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। গম্ভীর এবং সিনিয়র কোচিং স্টাফরা ইংল্যান্ড সফরের পর বিশ্রামে থাকায় সাময়িকভাবে দায়িত্ব নিয়েছিলেন লক্ষ্মণ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে অপেক্ষাকৃত অনভিজ্ঞ ভারতীয় দলের দায়িত্ব সামলান তিনি। 

এই সিরিজে নিয়মিত দলের বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন না। সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং এবং হর্ষিত রানার মতো খেলোয়াড়রা অনুপস্থিত থাকলেও ভারতীয় দল আত্মবিশ্বাসী পারফরম্যান্স করে সিরিজ জিতে নেয়।

advertisement

ড্রেসিংরুমের ভাষণে লক্ষ্মণ বিশেষভাবে প্রশংসা করেন শ্রেয়স আইয়ারের নেতৃত্বের। তিনি বলেন, অধিনায়ক হিসেবে শুরুটা কঠিন হলেও আইয়ার যেভাবে পরিস্থিতি সামলেছেন, তা প্রশংসার যোগ্য। লক্ষ্মণ বলেন, শ্রেয়সকে বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই। অধিনায়ক হিসেবে তার শুরুটা কঠিন ছিল। কিন্তু প্রথম ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দিয়েই ইতিবাচক মনোভাবের পরিচয় দিয়েছে।

নতুন ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার জন্যও আইয়ারকে কৃতিত্ব দেন লক্ষ্মণ। তিনি বলেন, “এটি নতুন একটি দল। ইংল্যান্ড সফরের মাত্র চার-পাঁচজন ক্রিকেটার এখানে ছিল। কিন্তু অধিনায়ক হিসেবে শ্রেয়স প্রত্যেক খেলোয়াড়কে উৎসাহ দিয়েছে।

advertisement

অন্যদিকে শ্রেয়স আইয়ারও লক্ষ্মণের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “পুরো সিরিজে আমরা অসাধারণ খেলেছি। কয়েকটি ক্যাচ ছাড়া সব বিভাগেই আমরা নিখুঁত ছিলাম। দলের প্রত্যেক সদস্য এবং সাপোর্ট স্টাফদের কৃতিত্ব দিতে হবে।

  • সর্বশেষ