শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ১০:২৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেট দল সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আস‌ছে!

স্পোর্টস ডেস্ক : ভারতের বাংলাদেশ সফর পেছাতে পেছাতে ২০২৬ সালের সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। কিন্তু সেটাও ঝুলে আছে অনেক যদি, কিন্তু উপর। তবে এতোদিনে একটা আশার আলো দেখা যাচ্ছে। যেখানে বিসিসিআই নিজেরাই জানাচ্ছে তারা সফরটির জন্য প্রস্তুত। আর এই প্রক্রিয়ায় বড় ভূমিকা রেখেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আইসিসির সর্বশেষ বোর্ড সভাতেই বিসিসিআই-বিসিবি আলাদা বৈঠক করেছে। ৩ টি ওয়ানডে ও ৩ টি টি-টোয়েন্টি আছে এই সফরের সূচিতে।

রাজনৈতিক পটভূমি পরিবর্তনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক ছিল শীতল। মাঝের সেই সময়টা আস্তে আস্তে ঠিক হওয়ার পথে। সরকারের অনুমতি ছাড়া কোন সফর করতে পারে না ভারত ক্রিকেট দল।

এখনো আনুষ্ঠানিক সবুজ সংকেত না পেলেও নিজেদের প্রস্তুতি এগিয়ে রাখছে বিসিসিআই। আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই বাংলাদেশে আসতে পারে ভারত। যে কারণে সেপ্টেম্বরের ১৩ তারিখ শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচিও পেছানোর পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিবির সাথে নিয়মিত যোগাযোগ চলছে। আইসিসি বোর্ড সভার ফাঁকেও হয়েছে দুই বোর্ডের আলাপ। এসব তথ্য টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে বিসিসিআই সূত্র।

ওই সূত্রটি যেমনটা বলছিলেন, 'সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসি বৈঠকের ফাঁকে দুটি বোর্ড আলোচনায় বসেছিল। আফগানিস্তানের প্রতি ভারতের আগের প্রতিশ্রুতি একটি বাধা হিসেবে তুলে ধরা হয়েছিল। তবে এই সফর পুরোপুরি সরকারি অনুমোদনের ওপর নির্ভরশীল।

একটি ভেন্যুতে সবকটি ম্যাচ আয়োজনের বিষয়েও বিসিবির কোনো আপত্তি নেই। তবে তারা একটি ভেন্যুতে তিনটি টি-টোয়েন্টি এবং অন্য ভেন্যুতে তিনটি ওয়ানডে আয়োজনের বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছে। এক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম সবচেয়ে এগিয়ে থাকা ভেন্যু। কেবল একটি ফরম্যাটে খেলার সম্ভাবনাও ছিল।

  • সর্বশেষ