শিরোনাম
◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই রেফারি হঠাৎ অবসরে গেলেন

স্পোর্টস ডেস্ক : সদ‌্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব সামলানো স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন। তিনি আর কোনো ম্যাচে বাঁশি হাতে নামবেন না বলে নিশ্চিত করেছে স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।

৪৬ বছর বয়সে রেফারিং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভিনচিচ। তার মতে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করার পর ফুটবলে তার অর্জনের আর কিছুই বাকি নেই। বিশ্বকাপ ফাইনালের আগে এই স্লোভেনিয়ান ২০২২ সালের ইউরোপা লিগ ফাইনাল এবং ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পরিচালনার দায়িত্বে ছিলেন। -- নিউজ২৪

মাত্র গত সপ্তাহেই নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে মূল রেফারির ভূমিকায় ছিলেন ভিনচিচ। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার সেই রোমাঞ্চকর ফাইনালে এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখান এই রেফারি।

তবে সেটিই ভিনচিচের একমাত্র বিতর্কিত সিদ্ধান্ত ছিল না; ম্যাচ জুড়েই তার একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়। নিকো উইলিয়ামসের একটি গোল তিনি বাতিল করেন এই যুক্তিতে যে, আক্রমণের সময় মিকেল মেরিনো আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দির পায়ে আঘাত করেছিলেন।

অন্যদিকে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কয়েকটি বিপজ্জনক ট্যাকলও তার চোখ এড়িয়ে যায়। ভিনচিচের পরিচালনায় মারাত্মক ক্ষুব্ধ হয় আর্জেন্টিনা শিবির। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে সমর্থকরা গণস্বাক্ষর অভিযান পর্যন্ত শুরু করে।

  • সর্বশেষ