শিরোনাম
◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ১২:১৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আগামী আইপিএলে শাহরুখ খা‌নের দল নাইটরাইডা‌র্সে খেলবেন পাকিস্তা‌নের উসমান তা‌রিক

স্পোর্টস ডেস্ক: চল‌তি বছরের আইপিএল শেষ হয়েছে ৩১ মে। পরের মরশুম শুরু হতে এখনও প্রায় ন’মাস বাকি। তার আগেই চর্চায় শাহরুখ খানের নাইট রাইডার্স। কারণ, সেই দলে দেখা যাবে পাকিস্তানের ‘বিতর্কিত’ স্পিনারকে। শুনে অবাক হওয়ারই কথা। ভারতে দীর্ঘদিন ধরেই পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি নেই। তা হলে কীভাবে নাইট শিবিরে জায়গা পেলেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক?

আইপিএল নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন পাক স্পিনার। যাঁর বোলিং অ্যাকশন নিয়ে আগেও বিতর্ক হয়েছে। এবার সেই ক্রিকেটারই এসআরকে-র দল নাইট রাইডার্সে। শাহরুখ খানের মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স এবারও দলে রেখে দিয়েছে উসমানকে। 

গত মরশুমে সিপিএল জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। ১০ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন। দলের সর্বাধিক উইকেটশিকারি ছিলেন তিনিই। চ্যাম্পিয়ন দলের মূল ধাঁচা ভাঙতে চাইছে না ত্রিনবাগো। সেই কারণেই দ্বিতীয় বার ট্রফি ধরে রাখার লক্ষ্যে উসমানের উপরই ভরসা রাখছে ফ্র্যাঞ্চাইজি।

তাঁর সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসাবে রয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, নিউজিল্যান্ডের কলিন মুনরো, দক্ষিণ আফ্রিকার ম্যাথিউ ব্রিৎজকে এবং মার্কিন অলরাউন্ডার আমশি ডি সিলভা। টানা দ্বিতীয় মরশুম ডোয়েন ব্র্যাভো হেডকোচের দায়িত্বে থাকছেন। পাশাপাশি নিকোলাস পুরান, কায়রন পোলার্ড এবং সুনীল নারিনদের মতো অভিজ্ঞরাও রয়েছেন দলে। শুধু ত্রিনবাগোই নয়, এবারের সিপিএলে একাধিক পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যাবে।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে নিয়েছে পেসার নাসিম শাহকে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসে খেলবেন অলরাউন্ডার শাদাব খান এবং বাঁহাতি স্পিনার সুফিয়ান মোকিম। তবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার আগে সিপিএলে সাতটি ম্যাচ খেলেই তাঁরা দল ছাড়বেন।

  • সর্বশেষ