শিরোনাম
◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জিম্বাবু‌য়ে‌কে হোয়াইটওয়াশ কর‌লো ভারত

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারল না জিম্বাবুয়ে। হারারের স্পোর্টস ক্লাবে রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচেও ৩৫ রানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। ফলে ঘরের মাঠে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ নিয়েই সিরিজ শেষ করতে হলো সিকান্দার রাজার দলকে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯২ রান তোলে ভারত। ইনিংসের নায়ক ছিলেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। ৪৯ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসে তিনি খেলেন ৮টি চার ও ৪টি ছক্কার মার। অভিষেক শর্মা দ্রুত ফিরলেও বৈভব ও ইশান কিশাণের ৭৫ রানের জুটি ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ইশান ২৬ বলে ২৯ রান করেন। পরে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১৮ বলে ২৭ এবং রিংকু সিং মাত্র ১৪ বলে অপরাজিত ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৭ রানেই থামে তাদের ইনিংস। রায়ান বার্ল ৪৩ বলে অপরাজিত ৫৩ রান করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি। ওয়েসলি মাধেভেরে করেন ২৮ রান।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল। শেষ ম্যাচেও একই আধিপত্য ধরে রেখে সফরকারীরা দাপটের সঙ্গে সিরিজ শেষ করল।

  • সর্বশেষ