শিরোনাম
◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ১১:০৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টিনাকে কড়া বার্তা স্পেন কোচের

স্পোর্টস ডেস্ক : ইউরো জয়ের পর এবার বিশ্বকাপ ট্রফিও ঘরে তুলেছে স্পেন। এমন সাফল্যের পর স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের আনন্দের সীমা থাকার কথা নয়। তবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মাঝেও একটি ঘটনা তাঁর মনে দাগ কেটে গিয়েছে। ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের হাতাহাতির ঘটনায় ক্ষুব্ধ কোচ।

স্প্যানিশ সংবাদমাধ্যম টিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়, ফাইনালের বিতর্ক, রদ্রির পারফরম্যান্স এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন দে লা ফুয়েন্তে।

advertisement

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন। কিন্তু ম্যাচ শেষে মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সংঘর্ষ শুরু হলে তা দ্রুত বড় আকার নেয়। 
ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। -- আজকাল

ফাইনালের পরের এই আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, এমন মানের খেলোয়াড়দের কাছ থেকে এমন আচরণ আমার কাছে পুরোপুরি অসহনীয় এবং অগ্রহণযোগ্য। অথচ ম্যাচের আগের দিনগুলোতেও আমি তাদের প্রশংসা করেছি এবং বলেছি, তাদের একজন দারুণ কোচ আছেন।

advertisement

নিজেদের খেলোয়াড়দের সংযমের প্রশংসা করে স্পেন কোচ বলেন, এ ধরনের আক্রমণ ও উস্কানির মধ্যেও আমাদের খেলোয়াড়েরা যেভাবে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, তা প্রশংসার যোগ্য। তারা পুরো সময় পেশাদারদের মতো আচরণ করেছে।

এদিকে হাতাহাতিতে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। তবে দে লা ফুয়েন্তের মন্তব্য নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

advertisement

বিশ্বকাপ জয়ের পরও এখনই থামতে চান না দে লা ফুয়েন্তে। তাঁর পরবর্তী লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ। নিজের দেশে যৌথভাবে আয়োজিত সেই আসরে স্পেনের দায়িত্বে থাকতে চান তিনি।

এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের রদ্রি। তবে টুর্নামেন্টের শুরুতে তাঁকে নিয়ে সমালোচনা কম হয়নি। অনেকেই মনে করেছিলেন, রদ্রির কারণে স্পেনের খেলার গতি কমে যাচ্ছে। কিন্তু শুরু থেকেই নিজের খেলোয়াড়ের ওপর আস্থা রেখেছিলেন দে লা ফুয়েন্তে।

রদ্রির প্রশংসা করে তিনি বলেন, “সব সম্মান রেখেই বলছি, রদ্রিকে নিয়ে সন্দেহ প্রকাশ করা একজন মানুষের ফুটবলীয় বুদ্ধিমত্তাকেই প্রশ্নবিদ্ধ করে। প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে সে আরও শক্তিশালী হয়েছে। বাস্তবতা হলো, ৫০ শতাংশ ফিট রদ্রিও বিশ্বের অন্য যেকোনো সেরা খেলোয়াড়ের চেয়ে বেশি কার্যকর।

  • সর্বশেষ