শিরোনাম
◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৯:৪২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌ভি‌নেত্রীর বার্তার এমনই জবাব দিলেন মেসির স্ত্রী, ঝড় উঠলো সোশ্যাল মিডিয়ায়!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকা‌পের ফাইনা‌লে আর্জেন্টিনা বিরুদ্ধে স্পেনের সুবিধা পাওয়ার অভিযোগ ওঠায় আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হয়েছে এবং হচ্ছে। এমনিতেই শিরোপা হারের বেদনা, তার ওপর অযাচিত দোষারোপ। এতে টালমাটাল অবস্থায় আর্জেন্টাইন ফুটবল দল ও সমর্থকরা।

ক্রীড়া সংবাদমাধ্যম অলফুটবলের প্রতিবেদনে বলা হয়, এই সময় দেশের পক্ষে দাঁড়িয়ে স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে একটি শক্তিশালী বার্তা শেয়ার করেন আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী কনি আনসালদি।

মুহূর্তে ভাইরাল হয়ে তার বার্তাটি। পোস্টে হাজার হাজার কমেন্ট ও লাইক পড়ে আর্জেন্টাইন ও ভক্ত সমর্থকদের। আর্জেন্টাইন এই অভিনেত্রীর পোস্টটি শেয়ার করে পাশে দাঁড়ান মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। এ সময় রোজারিওতে ছিলেন লিওনেল মেসি ও তার পরিবার।

মেসির স্ত্রীর এমন জবাবে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়! ওই পোস্ট এখন বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের কাছে ছড়িয়ে গেছে। এই সমালোচনার অংশ হিসেবে আমেরিকার অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনাকে ‘পৃথিবীর সবচেয়ে বর্ণবাদী দেশ’ বলে মন্তব্য করেছিলেন।

এ সময় আন্তোনেলা আর্জেন্টিনার মানুষের মধ্যকার ঐক্য তুলে ধরতে বার্তাটি শেয়ার করেন। তাতে লেখা ছিল, ‘আমি আর্জেন্টাইন হিসেবে গর্বিত। আর্জেন্টিনায় আমরা সবাই একটি পরিবারের মতো। পরিবারের সদস্যরা একে অপরকে খেপাতে পারে বা সমালোচনা করতে পারে, কিন্তু বাইরের কেউ যদি আমাদের নামে কুৎসা রটায়, তবে আমরা অবশ্যই একে অপরকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হবো।

  • সর্বশেষ