শিরোনাম
◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ১১:১০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর অবসর পর্তুগালকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ফেলে দেবে, কেন এমন দাবি বিপণন বিশেষজ্ঞদের?

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের সম্ভাবনা নিয়ে পর্তুগালে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ফুটবল থেকে বিদায় নিলে দেশের ফুটবল সংস্কৃতি এবং অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে।

 একজন মার্কেটিং বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, এটা হবে একধরনের ট্র্যাজেডি।' তাঁর মতে, রোনালদো শুধু একজন খেলোয়াড়ই নন, বরং এক বিশ্বব্যাপী ব্র্যান্ড। তাঁর উপস্থিতি পর্তুগালের ফুটবলকে আন্তর্জাতিক বাজারে আলাদা মর্যাদা এনে দিয়েছে।

রোনালদোর নাম এবং জনপ্রিয়তা ঘিরে তৈরি হয়েছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা। জার্সি বিক্রি, স্পনসরশিপ, সম্প্রচার অধিকার থেকে শুরু করে পর্যটন খাতেও তাঁর প্রভাব স্পষ্ট। বিশেষজ্ঞরা মনে করছেন, রোনাল্ডো অবসর নিলে এই আয়ের বড় অংশ হারিয়ে যাবে এবং পর্তুগালের ফুটবল ফেডারেশন কোটি কোটি ইউরো ক্ষতির মুখে পড়তে পারে। শুধু অর্থনৈতিক দিক নয়, মানসিক এবং সাংস্কৃতিক দিক থেকেও তাঁর বিদায়কে 'ট্র্যাজেডি' বলা হচ্ছে। কারণ রোনালদো দীর্ঘ দুই দশক ধরে পর্তুগালের ফুটবলকে বিশ্বমঞ্চে প্রতিযোগিতামূলক করে তুলেছেন।

অন্যদিকে সমর্থকদের মধ্যে রয়েছে দ্বৈত অনুভূতি। একদিকে তাঁরা রোনালদোর অবদানকে শ্রদ্ধা জানাচ্ছেন। অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হচ্ছেন। অনেকেই বলছেন, রোনালদোর অবসরের পর নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। কিন্তু তাঁর মতো ক্যারিশম্যাটিক এবং প্রভাবশালী ব্যক্তিত্ব খুঁজে পাওয়া কঠিন।

 ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, রোনালদো অবসর শুধু একটি যুগের সমাপ্তি নয়, বরং পর্তুগালের ফুটবল অর্থনীতির জন্যও বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, আধুনিক ফুটবলে একজন তারকার প্রভাব কতটা গভীর হতে পারে। রোনালদো অবসর নিলে পর্তুগালকে নতুন কৌশল খুঁজে বের করতে হবে। নাহলে দেশের ফুটবল এবং অর্থনীতি, দুটোই বড় ক্ষতির মুখে পড়বে।

  • সর্বশেষ